চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 17, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ ও লিটন মুখোমুখি, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা। তার দারুণ এক উদাহরণ- ডারউইন টেস্টের তৃতীয় দিনের একটি ঘটনা। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া স্টিভ স্মিথ ও লিটন দাসের কথার লড়াইয়ে ফুটে উঠেছিল দুই দলের মানসিক লড়াইটাও।

ঘটনাটি ঘটে তাইজুল ইসলামের একটি বলকে ঘিরে। লেগ সাইডে যাওয়া বলটি লিটন দাসের গ্লাভসে জমা পড়ার পর আউটের আবেদন করেন তিনি। আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর বাংলাদেশ রিভিউ নেবে কি না, তা নিয়ে আলোচনা করতে থাকে।

সেই সময়ই রিভিউ নেওয়া নিয়ে বাংলাদেশকে খোঁচা দেন স্মিথ। স্টাম্প মাইক্রোফোনে শোনা যায় অস্ট্রেলিয়ান ব্যাটারের কণ্ঠ, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’

শেষ পর্যন্ত রিভিউ নেয়নি বাংলাদেশ। এরপর স্মিথকে উদ্দেশ করে লিটন বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’

জবাবে স্মিথ বলেন, ‘আমি ব্যাট করছি।’

লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার কিছুটা জোরালো সুরে স্মিথের জবাব, ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’

কিছুক্ষণ পর মেহেদী হাসান মিরাজের বলে ৮৮ বলে ৪৪ রান করে আউট হন স্মিথ। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস আর বেশিদূর এগোয়নি। বাংলাদেশের সামনে কেবল ৫৭ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে স্বাগতিকরা। ৯ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল।

লিটন ও স্মিথের এই ছোট্ট বাকযুদ্ধকে বাংলাদেশের আত্মবিশ্বাসী মানসিকতার প্রতিফলন হিসেবে দেখেছেন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান। সাবেক অস্ট্রেলিয়ান পেসার বলেন, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগ্‌বিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভ স্মিথ একটু বাগ্‌যুদ্ধ করে খেলার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’

লিটনের দৃঢ়তার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও। তার ভাষায়, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের, ক্ষুধার্ত ছিল।’

দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ। আগামী শনিবার ম্যাকাইতে এবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিডারউইন টেস্টবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টলিটনলিড স্পোর্টসস্মিথ
Previous Post

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

Next Post

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

Next Post
জনপ্রিয় নেতা ও নিহতের পরিবারের সদস্যরা কারাগার থেকে মুক্তি পাওয়া আসামির সাথে দেখা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

বাংলাদেশ ব্যাংকের বহুতল ভবন, ব্যাংকিং ও অর্থনৈতিক কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT