চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ আশ্রয়ে থাকে: শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকার নিচ্ছেন, কানাডায় আশ্রয়প্রাপ্ত সন্ত্রাসীদের বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি ভারত-কানাডার কূটনৈতিক দ্বন্দ্বের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে এবং তাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোন প্রমাণ ছাড়াই আপত্তিকর অভিযোগ তুলছেন।

এনডিটিভি জানিয়েছে, সাবরি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি তার মন্তব্যে আশ্চর্য নন কারণ ট্রুডো ক্রমাগত আপত্তিকর অভিযোগ করে চলেছেন।

তিনি বলেন, কিছু সন্ত্রাসী কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী কোন সমর্থনযোগ্য প্রমাণ ছাড়াই আপত্তিকর অভিযোগ তুলছেন। তারা শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই কাজ করেছে। তারা ভয়ঙ্কর ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তারা বলেছিল, এখানে গণহত্যা সংগঠিত হয়েছে কিন্তু সবাই জানে আমাদের দেশে কোন গণহত্যা হয়নি। সাবরি বলেন, ট্রুডোর ‘গণহত্যা’র মন্তব্য শ্রীলঙ্কা-কানাডার সম্পর্ককে প্রভাবিত করেছে।

তিনি বলেন, আমি মনে করি কারও অন্য দেশে তাদের নাক গলানো উচিত নয় এবং আমরা কীভাবে আমাদের দেশকে পরিচালনা করবো তাও বলা উচিত নয়। আমরা আমাদের দেশকে অন্য যে কারও চেয়ে বেশি ভালবাসি। তাই আমরা আমাদের দেশে আছি। আমরা তার এই বক্তব্যে খুব খুশি নই।

কানাডার পার্লামেন্টে একজন সাবেক নাৎসী সৈনিককে সম্মান জানানোর জন্য ট্রুডোকে কটাক্ষ করে তিনি বলেন, আমি দেখেছি যে তিনি এমন একজনকে স্বাগত জানিয়েছিলেন যিনি অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসীদের সাথে যুক্ত ছিলেন। এটা সন্দেহজনক।

এর আগে জাস্টিন ট্রুডো গত ১৮ সেপ্টেম্বর কানাডায় খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ আনার পর ভারত-কানাডা সম্পর্কে উত্তেজনার সৃষ্টি হয়। চলতি বছরের জুন মাসে কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে নিজ্জারকে হত্যা করা হয়েছিল। যদিও ভারত অভিযোগগুলোকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে।

Tags: কানাডাসন্ত্রাসী
Previous Post

একাই লড়লেন শান্ত, দুইশ ছুঁতে পারল না বাংলাদেশ

Next Post

‘আমরা বিচার চাইতে না, প্রতিবাদ জানাতে এসেছি’

Next Post
প্রতিবাদ সমাবেশে বক্তা ও অংশগ্রহণকারীরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা বিচার চাইতে না, প্রতিবাদ জানাতে এসেছি’

আর্জেন্টিনা ও নরওয়ে ফুটবল তারকারা ব্যালন ডি’অর পুরস্কার জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালন ডি’অরে হালান্ড থেকে মেসি এগিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT