চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

আহত ১২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 26, জানুয়ারি 2026
in - সেমি লিড, অপরাধ
A A

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তাদের হামলায় অন্তত ১২ জন আহত হন। আহতদের শাহেদ নামের একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। 

সোমবার বিকেলে পিকনিক শেষে ফেরার সময় ঘটনা ঘটে।

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কটিতে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়িগুলো পার্কের বাইরের রাস্তায় পার্ক ছিল ছিল। গাড়িগুলো আসার সময় সেগুলো চাঁদা দাবি করে বসে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় বাসে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রথমে তর্ক বাধে। পরে তারা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রড, দেশীয় অস্ত্রসহ দিয়ে একযোগে হামলা চালায়।

সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন তারা।

হামলার শিকার ব্যক্তিরা জানান, এ সময় সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এমনকি গুলি করার হুমকিও দেন। তারা আরও উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টাও করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন,  ঘটনার পরপর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় তারা আরও বেপরোয়াভাবে হামলা চালায়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সভাপতি মির্জা মেহেদী তমাল চ্যানেল আই অনলাইনকে বলেন, চাঁদা না পেয়ে অতর্কিত ক্র্যাবের নারী পুরুষ সদস্যদের ওপর হামলা চালায়। বর্তমানে আমরা মাধবদী থানায় অবস্থান করছি। দ্রুত বিচার আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

Tags: চাঁদাবাজিসন্ত্রাসী হামলা
Previous Post

ইরানে হামলায় আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না আরব আমিরাত

Next Post

পাকিস্তানকে শ্রীকান্তের খোঁচা, ‘অজুহাত দিয়ে এসো না’

Next Post

পাকিস্তানকে শ্রীকান্তের খোঁচা, ‘অজুহাত দিয়ে এসো না’

স্বর্ণের বিভিন্ন আকারের গয়না ও কয়েনের ছবি, মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

২ লাখ ৬২ হাজার টাকা ছাড়িয়েছে স্বর্ণের ভরি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT