চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বক ফর্সার চমকদার বিজ্ঞাপনের ফাঁদে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি!

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
8:46 অপরাহ্ন 27, জুন 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ত্বক ফর্সার বিজ্ঞাপনের জন্য প্রস্তুত এক নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বক ফর্সাকারী বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যগুলো। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা আটকে যাচ্ছেন এইসব চটকদার বিজ্ঞাপনের মায়াজালে। তবে কি ত্বকের রঙ ফর্সা করা এতোটা গুরুত্বপূর্ণ?

এমনই সামাজিক মাধ্যমের অতি রঞ্জিত এক বিজ্ঞাপনের মায়াজালে আটকা পরে উমামা (ভিক্টিম)। সন্তান-স্বামী নিয়ে সংসারে ব্যস্ত উমামা খানিকটা ত্বক ফর্সা হওয়ার আশায় হাজার-হাজার টাকার পণ্য কিনে ডেকে এনেছেন ত্বকের ক্ষতি।

একজন নারী সাংবাদিক ফুলের গাছের সামনে সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
উমামা ইসলাম, ভুক্তভোগী

উমামা বলেন, আমি ন্যাচারাল গ্লো বাই ফারজান পেইজ থেকে তাদের বিজ্ঞাপন দেখে পণ্য কিনেছিলাম। আমি ১ হাজার ৫০০ টাকার পণ্য কিনি। তখন সেই পেইজে অনেক বিজ্ঞাপন চলছিল, একটা কিনলে একটা ফ্রি। তাই আমিও অর্ডার করি। পণ্য হাতে পাওয়ার পর ব্যবহার প্রণালি জানতে কিউআর কোড স্কেন করে দেখি কিছুই আসে না। তখন বুঝতে পারি পণ্যগুলো নকল।

ত্বকের ক্ষতি হওয়ার পর প্রতিবাদ জানালে পেইজ থেকে হুমকির দেয়া নিয়ে উমামা বলেন, আমি যখন তাদের জানাই পণ্য সম্পর্কে, যে এটি নকল বা আমার ত্বকের ক্ষতি হয়েছে তখন তারা আমাকে বিভিন্ন প্রশাসনের হুমকি দিয়ে বলে আমার নামে মামলা করবে।

মোবাইলে চ্যাটিং অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত বার্তা পাঠানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
ন্যাচারাল গ্লো বাই ফারজানা পেইজ থেকে উমামাকে হুমকি দেয়া হয়

চ্যানেল আই অনলাইন চেষ্টা করে এমন ভুক্তভোগী নারীদের কাছে পৌঁছানোর। সেই থেকে নিজেদের সাথে এমন অপ্রীতিকর ঘটনা জানতে চেয়ে পোষ্ট করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমের ত্বক বিষয়ক গ্রুপগুলোতে। একাধিক সারা পেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ।

অন্যদিকে, অভিযুক্ত পেইজগুলোর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি তারা, বরং বিভিন্ন মাধ্যম থেকে ব্লক করা হয় চ্যানেল আই অনলাইনকে।

ত্বকের জন্য এমনসব পণ্য বিক্রি করে ক্রেতাদের থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন নির্ভর এই পেইজগুলো।

এই পণ্যগুলোর প্রতি দিন দিন নারীদের ঝোঁক বাড়তে থাকা নিয়ে ফ্রেয়া মেক‌ওভার এন্ড সেলনের উদ্যোক্তা ও মেকআপ আর্টিস্ট নারিসা নাশিন বলেন, বাংলাদেশ প্রথম থেকেই বিভিন্ন উপমহাদেশের শাসনের মধ্যে দিয়ে গেছে। যেখানে ক্ষমতাশীলরা দেখতে ফর্সা ছিলেন। তাই জন্য আমরা মনে করে থাকি ফর্সা মানে সুন্দর, ফর্সা মানে শক্তিশালী। আর আমাদের সমাজে মেয়েরা বিভিন্ন রকম পরিস্থিতর মধ্যে দিয়ে বেড়ে ওঠে যার জন্য তাদের ভেতর ফর্সা হওয়ার প্রবণতা বেশি।

বাংলাদেশি নারী সাক্ষাৎকারে বসে, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ
নারিসা নাশিন, উদ্যোক্তা ও মেকআপ আর্টিস্ট

তিনি বলেন, মেয়েদের ফর্সা হতে হবে এই মানসিকতা থেকে বের হয়ে যদি তারা, তাদের ভেতর যে আরও প্রতিভা আছে সেগুলোতে মনোযোগ দেয় তাহলে আত্মনির্ভরশীল হতে পারবে।

অস্বাস্থ্যকর এমন পণ্য ব্যবহার দীর্ঘ মেয়াদে ত্বকের ভয়াবহ ক্ষতি করে বলছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপকডাঃ মোহাম্মদ তারিকুজ্জামান। তিনি বলেন, এই পণ্য দীর্ঘমেয়াদে ব্যবহার করলে ত্বকের তিন স্তরে ক্ষতি হয়। প্রথমেই দেখা যায় সামান্য সূর্যের আলোতে গেলে ত্বক জ্বালা-পোড়া করছে। এরপর আরও সমস্যা যেমন, ব্রণ, ত্বক সময়ের আগে কুচকে যাওয়া এইসবও হয়ে থাকে।

Bangladeshi man in red shirt speaking during interview or discussion. Channel i News - চ্যানেল আই নিউজ
ডাঃ মোহাম্মদ তারিকুজ্জামান মিয়া

তিনি বলেন, ত্বকের সমস্যা সমাধানে প্রয়োজন ডাক্তারের পরামর্শ। তার বাইয়ে ত্বকের যত্নে ভালো ফেসওয়াশ এবং সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

সারাদেশে অনলাইনের মাধ্যমে এমন সব পণ্যের কেনা-বেচা ছড়িয়ে পড়লেও, পণ্যগুলোতে নেই বিএসটিআই অনুমোদন।

সরকারিভাবে কোনো কঠোর মনিটরিং ব্যবস্থা নেই উল্লেখ করে বিএসটিআই-এর পরিচালক সিএম প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, অনলাইনে ত্বকের পণ্য বিক্রি করছে এমন পেইজগুলো খোলার ক্ষেত্রে সরকারের উচিত নীতিমালা প্রণয়ন করা।

প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (সিএম)

তিনি আরও বলেন, আমরা যখন জানতে পারি এমন সব প্রতারণার কথা, আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অ্যাকশন নিয়ে থাকি। তবে অনলাইলে এইসব পেইজকে ধরা কঠিন যেহেতু তাদের কোনো সরাসরি দোকান নেই। আবার অনেক পেইজ দাবি করা তাদের কাছে বিএসটিআইয়ের অনুমোদন আছে বিদেশি পণ্য বিক্রি করার, কিন্তু আমরা সঠিক তদন্ত ছাড়া এমন অনুমোদন দেই না।

ত্বকের উন্নতির আশায় নেয়া উদ্যোগে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার এমন অভিজ্ঞতা অসংখ্য সৌন্দর্য প্রিয় নারী-পুরুষের। অন্তর্জালে অজস্র চটকদার বিজ্ঞাপনের জাল কেটে মানসম্মত পণ্য পাওয়া এখন খড়ের গাদায় সূঁচ খোঁজার নামান্তর।

Tags: ত্বকত্বক ফর্সাপণ্যসামাজিক মাধ্যমস্বাস্থ্য ঝুঁকি
Previous Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

Next Post

জাপানে পুরস্কার জিতলো ‘নীলপদ্ম’

Next Post
জাপানে পুরস্কার জেতা নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে পুরস্কার জিতলো 'নীলপদ্ম'

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে ১১ নারীর যৌন নিপীড়নের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT