চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভিতে ভয়াবহ আগুন, সহযোগিতার আহ্বান চেয়ে পোস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 18, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিটিভি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে কোটা আন্দোলনকারীদের দেওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, আগুন নেভাতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সহযোগিতা চাওয়া হয়। পোস্টে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন লেগেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করছি। ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে সামনে এগোতে পারছেন না।

বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকাল সোয়া তিনটার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়েছিল। এখন বিটিভির মূল ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না।

অন্যদিকে বিটিভির ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার সংবাদ আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছে না।

সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিটিভি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে যাচ্ছে। আর ভবনের দিকে আগুন থাকায় ভেতরে আটকে পড়া বিটিভির কর্মীরাও বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।

Tags: কোটা আন্দোলন
Previous Post

রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থী ফারহান নিহত

Next Post

কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি রোববার

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি রোববার

বাংলাদেশ ছাত্রলীগ ও পুলিশ ওয়েবসাইট হ্যাকের ছবি, সাইবার আক্রমণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT