চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধ মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরলেন স্টেগেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 09, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
স্টেগেনের নেতৃত্বে ফিরলেন ফুটবল খেলোয়াড়, ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেন

চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। দলে ফেরার অপেক্ষায় থাকা এই গোলরক্ষক এরই মাঝে দ্বন্দ্বে জড়ান বার্সেলোনার সাথে। তাতে সাময়িক সময়ের জন্য ক্লাবটির অধিনায়কত্ব হারান। লা লিগা চ্যাম্পিয়নদের সাথে বিরোধ মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরলেন জার্মান গোলরক্ষক।

লা লিগার চোটের কারণে বদলি নিয়মের অধীনে নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে চেয়েছিল বার্সেলোনা। এরজন্য স্টেগেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগায় পাঠাতে হত, তাতে সম্মতি লাগতো তার। জার্মান গোলরক্ষক রাজি না হওয়ায় বিরোধের শুরু হয়।

এর জেরে বার্সার অধিনায়কত্ব হারান স্টেগেন। তার বদলে নেতৃত্ব দেওয়া হয় রোনাল্ড আরাউজোকে। এমনকি আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগও গ্রহণ করেছিল বার্সা। তবে এক দিনের ব্যবধানে সমস্যা মিটিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন স্টেগেন।

বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন তার অস্ত্রোপচার সংক্রান্ত প্রতিবেদন লা লিগার কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমোদনে স্বাক্ষর করেছেন। তাতে শৃঙ্খলাভঙ্গ-সংক্রান্ত মামলা বন্ধ করা হয়েছে এবং প্রথম দলের অধিনায়ক হিসেবে পুনর্বহাল করা হয়েছে।’

এর আগে অবশ্য স্টেগেনও জানিয়েছেন, বিষয়টি সমাধানে ক্লাবকে পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন দিতে সম্পূর্ণ প্রস্তুত তিনি।

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকেন, তাহলে তার বেতনের অন্তত ৫০ শতাংশ ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য ব্যবহার করতে পারে। বার্সেলোনার ধারণা, টের স্টেগেন অন্তত চার মাস খেলতে পারবেন না। তবে জার্মান এই গোলরক্ষক আগে বলেছিলেন, তিন মাসের মধ্যেই মাঠে ফেরার আশা করছেন তিনি।

Tags: গার্সিয়াবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্টেগেন
Previous Post

ঢাবিতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

Next Post

সাংবাদিক তুহিন হত্যায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

Next Post
গ্রেপ্তার ৭ আসামীর ছবি, সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক তুহিন হত্যায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

রিয়ালের নতুন জার্সি পরা ব্রাজিলিয়ান ফুটবলার এন্ড্রিক হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের ‘৯ নম্বর’ জার্সি পেলেন ব্রাজিলিয়ান এন্ড্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT