চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের দশম দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 21, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের শিক্ষকদের আন্দোলনের জন্য বিশাল জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দফা দাবিতে চলমান আন্দোলনের দশম দিনে আজও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। অনশনরত শিক্ষকদের মধ্যে অন্তত ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন।

আজ (২১ অক্টোবর) মঙ্গলবার দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে দুপুর ১২টায় শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষকরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে তারা অনশন ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন শুরু করেন। সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শিক্ষকরা সেখান থেকেও সরে যান। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে।

এরপর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনকারীরা দাবি করেছেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

Tags: ৩ দফা দাবিএমপিও
Previous Post

আন্তর্জাতিক ফুটবলে নিরপেক্ষ ভেন্যু-যুগে পা রাখছে বাংলাদেশ

Next Post

উত্তেজনা, রোমাঞ্চ, টাই, সুপার ওভার, শেষে হেরেই গেল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনা, রোমাঞ্চ, টাই, সুপার ওভার, শেষে হেরেই গেল বাংলাদেশ

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাায়ে তাকাইচি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে এই সানায়ে তাকাইচি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT