চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রাচীন মসজিদে জরিপ নিয়ে উত্তেজনা, স্কুল-ইন্টারনেট বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 25, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বাহিনী ধ্বংসস্তূপের মধ্যে, ক্ষতিগ্রস্ত গাড়ি ও রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশের সম্বলে মোঘল আমলের শাহী জামে মসজিদে আদালতের নির্দেশে চালানো জরিপের সময় সহিংসতায় চারজন নিহত হয়েছেন। ঘটনার জেরে চলমান পরিস্থিতিতে সেখানে ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে এবং সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় আদালতের নির্দেশে শাহী জামে মসজিদের জরিপ চালানো হচ্ছিল। পিটিশনে দাবি করা হয়েছিল, মসজিদের স্থানে আগে একটি হিন্দু মন্দির ছিল, যা ১৫২৯ সালে মুঘল সম্রাট বাবর ভেঙে দেন। সমীক্ষার সমর্থকরা এটিকে ঐতিহাসিক সত্য উদঘাটনের প্রক্রিয়া বললেও, সমালোচকরা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন।

পরে সকালে সমীক্ষা শুরুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা যানবাহনে অগ্নিসংযোগ করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে। বিশৃঙ্খলায় প্রায় ২০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। মাথায় চোট পাওয়া একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনার পর সেখানে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং জেলা প্রশাসন ২৫ নভেম্বর পর্যন্ত সব স্কুল (দ্বাদশ শ্রেণি পর্যন্ত) বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে ৩০ নভেম্বর পর্যন্ত কোনো বহিরাগত, সামাজিক সংগঠন বা জন প্রতিনিধি জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সম্বলে প্রবেশ করতে পারবেন না।

পুলিশ সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে আটক করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর অধীনে মামলা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে সহিংসতা সত্ত্বেও প্রশাসন মসজিদের জরিপ শেষ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে স্থানটির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় সম্বলে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সক্রিয় রয়েছে। ২৯ নভেম্বরের মধ্যে জরিপের প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

Tags: ইন্টারনেটউত্তর প্রদেশস্কুল
Previous Post

৩০ বছর আগের ‘করণ-অর্জুন’ আবার সিনেমা হলে

Next Post

দিল্লি ও লন্ডনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ

Next Post
দুইজন পুরুষ নতুন প্রেস মিনিস্টার হিসেবে পরিচিতি লাভ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি ও লন্ডনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ

শাকিবের ছবিতে তাহসান গান উপহার দিচ্ছেন, উচ্ছ্বসিত দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের ছবিতে ‘সুপারহিট গান’ উপহার দিতে চান তাহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT