চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ম্যাচেই চাকরি গেল টেন হাগের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানেজার টেন হাগের হতাশা ফুটবল ম্যাচে ব্যর্থতার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

এরিক টেন হাগ

ভালো যাচ্ছে না বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের মৌসুম। ডিএফবি পোকালে জয়ের পর লিগে দুম্যাচে একটি করে হার ও ড্র নিয়ে পয়েন্ট টেবিলে আছে ১২তম অবস্থানে। এমন অবস্থায় শঙ্কায় ছিল কোচ টেন হাগের ভবিষ্যৎ। তাকে বরখাস্তই করল লেভারকুসেন কর্তৃপক্ষ।

বুন্দেসলিগায় সবচেয়ে কম সময়ে বরখাস্ত হওয়ার রেকর্ড এটি। মৌসুম শুরুর পর থেকে ক্লাবের অভ্যন্তরীণ সমোলোচনার মুখে ছিলেন টেন হাগ। এমনকি ক্লাবের প্রকাশ্য সমর্থনও পাননি তিনি। শেষে ডাচ কোচকে বরখাস্তই করল জার্মান ক্লাবটি।

লেভারকুসেনের ব্যবস্থাপনা পরিচালক সিমন রলফেস ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘কেউ এই পদক্ষেপ নিতে চাইনি। কিন্তু গত কয়েক সপ্তাহে স্পষ্ট হয়েছে, এই অবস্থার মধ্য দিয়ে নতুন ও সফল দল গড়া সম্ভব নয়।’

জার্মান সংবাদ মাধ্যমগুলো বলছে, দ্বিতীয় ম্যাচের আগেই ক্লাবের ভেতর ডাচ কোচকে নিয়ে অনাস্থা তৈরি হয়েছিল। এমন সময়ে ক্রীড়া পরিচালক সিমন রলফেস এবং ক্লাব ব্যবস্থাপনার কেউই টেন হাগের প্রতি সমর্থন রাখেননি।

এক সপ্তাহের মধ্যে বরখাস্ত হওয়া তৃতীয় কোচ তিনি। এর আগে বৃহস্পতিবার বেসিকতাস থেকে ওলে গুনার সুলশায়ারকে এবং শুক্রবার ফেনেরবাচ থেকে হোসে মরিনহোকে বরখাস্ত করা হয়।

ক্লাবটি এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি। আপাতত সহকারী কোচিং স্টাফরা অনুশীলনের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে।

Tags: এরিক টেন হাগজার্মানবুন্দেসলিগাবেয়ার লেভারকুসেনলিড স্পোর্টস
Previous Post

নাসুম-মোস্তাফিজ-তাসকিন তোপে টেনেটুনে শতকে ডাচরা

Next Post

অক্টোবরের শুরুতে বিসিবি নির্বাচন

Next Post
বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে বোর্ডের সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরের শুরুতে বিসিবি নির্বাচন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল আয়োজন করবে আমেরিকান কোম্পানি আইএমজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT