চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরণে কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:33 অপরাহ্ন 29, আগস্ট 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সবুজ পাহাড়ি এলাকা, গাছপালা ও খোলা আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে। বুধবার (২৮ আগস্ট) মধ্যরাত থেকে টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠে সীমান্তের বাড়ি-ঘর। ঘুমাতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অনেকদিন বন্ধ থাকার পর টেকনাফ সদর, হোয়াইক্যং উনচিপ্রাং, সাবরাং শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার মানুষ।

প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপেও একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফের হ্নীলা এলাকার রফিক উল্লাহ বলেন, রাত দেড়টা থেকে টানা বিস্ফোরণের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। আর ঘুমাতে পারিনি কেউ। বিস্ফোরণে কেঁপে উঠেছে বাড়িঘর।

সেন্টমার্টিন দক্ষিণপাড়া এলাকার শাকিল হোসেন বলেন, মধ্যরাতে বোমার শব্দ শুনতে পেয়েছি। সেন্টমার্টিনে অনেক দিন পর শোনা গেল বিস্ফোরণের শব্দ।

টেকনাফের সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাতে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে হামলা হচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা মিয়ানমার আরাকান আর্মি ও সে দেশের জান্তা সরকারের মধ্যে চলছে সংঘর্ষ। এতে দু’পক্ষের অনেকে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। এছাড়া হামলায় রোহিঙ্গাদের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

Tags: কক্সবাজারটেকনাফবিস্ফোরণ
Previous Post

শিশুদের খেলা নিয়ে যুবক খুন

Next Post

‘বিসিবিতে কিছু দুর্নীতি হয়েছে’

Next Post
বিসিবি দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিসিবিতে কিছু দুর্নীতি হয়েছে'

বাংলাদেশের আইনি বিষয় নিয়ে আলোচনা চলমান বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি বিষয় না থাকলে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট প্রকাশ করা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT