চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ ঘণ্টা পর সড়ক ছাড়ল তেজগাঁওয়ের শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেইটে অবরোধ করা সতীর্থরা প্রায় চার ঘণ্টা পর সড়ক ছেড়েছে।

রোববার বেলা দুইটার পর তারা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন।

এর আগে সকাল সোয়া ১০ টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেইট মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না। তাদের দাবি, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা না আসা পর্যন্ত ফার্মগেট সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধ অব্যাহত থাকবে।

সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিকের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওইদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন তেজগাঁও কলেজ ছাত্রাবাসের হল সুপার মো. জহিরুল ইসলাম।

Tags: তেজগাঁও কলেজফার্মগেটফার্মগেটে সড়ক অবরোধ
Previous Post

প্রেসিডেন্ট মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

Next Post

‘পুরো জাতি তোমার পাশে আছে’

Next Post
তাবিথ আউয়াল এবং মোস্তাফিজুর রহমান

‘পুরো জাতি তোমার পাশে আছে’

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT