চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 10, জুলাই 2026
in - টপ লিড নিউজ, জনপদ, লালমনিরহাট
A A
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

Teesta water

টানা দুই দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছেছে। এতে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ১৪ মিটার রেকর্ড করা হয়। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভারতের উজান এলাকায় কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানিপ্রবাহ বেড়েছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরে অব্যাহত বৃষ্টিপাত যুক্ত হওয়ায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এর আগে গত মাসের শেষ দিকে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল। পরিস্থিতি স্বাভাবিক হলেও বুধবার থেকে আবার পানি বাড়তে শুরু করে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়। ফলে চলতি মৌসুমে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে নদীর চরাঞ্চলের বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। অনেক গ্রামীণ সড়ক পানির নিচে চলে যাওয়ায় নৌকা ও ভেলাই স্থানীয়দের প্রধান যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে।

পানির চাপ বাড়তে থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী উঁচু সড়কগুলোও ঝুঁকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এসব অবকাঠামোর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, শুষ্ক মৌসুমে টেকসই সংস্কার করা হলে বর্ষাকালে বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হতো।

ঘোড়ামারা চরের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পানি ওঠানামা করলেও বৃহস্পতিবার বৃদ্ধির হার অনেক বেশি ছিল। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি গবাদিপশু রক্ষা এবং সাপ-পোকামাকড়ের উপদ্রব মোকাবিলাও কঠিন হয়ে উঠছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়লে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ কারণে নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: তিস্তার পানিবন্যার শঙ্কাবিপৎসীমাভারী বৃষ্টি
Previous Post

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

Next Post

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

Next Post
ফুটবল ম্যাচে এমবাপে আহত, চিকিৎসা নিচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT