চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিস্তা প্রজেক্ট করার জন্য ভারত সহযোগিতা করবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 25, জুন 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা প্রজেক্ট করা জন্য ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন: তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না। যুক্তফ্রন্টের যে ২১ দফা, সেখানেও এটা দেওয়া ছিলো। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় দেওয়া ছিলো, তিস্তা প্রজেক্ট করতে হবে। সেই তিস্তা প্রজেক্ট করার জন্য ভারত সহযোগিতা করবে। যৌথ কমিশন করা হবে। এখানে শুধু পানির ভাগাভাগির বিষয় নয়। গোট তিস্তাকে পুনরুজ্জীবিত করে উত্তরাঞ্চলের সেচের ব্যবস্থা করা হবে। এটাই সিদ্ধান্ত।

মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় মমতা ব্যানার্জির চিঠির প্রসঙ্গ তুলে তিনি বলেন: মমতা ব্যানার্জি যেটা বলেছেন, সেটার বিষয়ে আমি একমত। ফারাক্কাসহ নদীগুলোতে পলি জমে যাচ্ছে। এগেুলো তাদের ড্রেজিং করা উচিত।

গঙ্গা চুক্তি নবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: ভারতের  সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তি আমরা করেছিলাম।  ২০২৪ সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে।  এই চুক্তি যদি নবায়ন নাও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। মমতা ব্যানার্জির একটা ক্ষোভ আছে। তার সঙ্গে আলোচনা করা হয়নি। যেহেতু তিনি সেখানে ছিলেন না, থাকলে অবশ্যই আমি আলোচনা করতাম। কাউকে বাদ দিয়ে চুক্তি হবে না।

যোগ করেন: এখানে ভারত থেকে টেকনিক্যাল গ্রুপ আসবে। পর্যালোচনা করবে, আলোচনা হবে তারপর চুক্তি হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তিনি ভারতের আভ্যন্তরীন ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নেই। এ ব্যাপারে আমার কিছু বলার নাই, নাক গলানোরও দরকার নেই। আমার সঙ্গে ভারতের সকলের সম্পর্ক ভালো।

বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের বিষয়ে সমঝোতা নিয়ে যারা দেশ বিক্রির অভিযোগ তুলেছেন তাদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘কিসের মাপে দেশ বিক্রি হচ্ছে, বিক্রিটা হয় কীভাবে?’

এ সময় মুক্তিযুদ্ধের ভারতের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা সমালোচনা করে, তাদের জানা উচিত, একটি মাত্র মিত্রশক্তি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। বিশ্বে যারাই অন্য দেশকে স্বাধীনতায় সহযোগিতা করেছে, তারা কিন্তু ফেরত যায়নি। একমাত্র ভারত ব্যতিক্রম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরপরও যারা কথা বলে, বিক্রিটা হয় কীভাবে। তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হয়। জিয়া এরশাদ খালেদা, ভারতবিরোধী কথা বলেছে আর ভারতে গিয়ে পা ধরে বসে ছিল, সেটা আমরা জানি।’

শেখ হাসিনা বলেন, রেলপথ ব্যবহারের ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য সহজ হচ্ছে। ওইসব এলাকার মানুষের জন্য যোগাযোগ সহজ হচ্ছে। ইউরোপে তো বর্ডারই নেই, তারা কি তাহলে বিক্রি করে দিচ্ছে? প্রত্যেকটা দেশই তো স্বাধীন দেশ, তারা তো বিক্রি হয়নি। তাহলে সাউথ এশিয়ায় কেন এটা বাধা হয়ে থাকবে?

সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বজায় রেখেই বন্ধুত্ব করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যোগাযোগব্যবস্থা ‍উন্মুক্ত করে দিলে দেশের মানুষই উপকৃত হবে। কারণ নানা কাজে তাদের ভারতে যেতে হয়।

শেখ হাসিনা জানান, বিশ্বের বিভিন্ন দেশ অন্য দেশকে ট্রানজিট সুবিধা দেয়। এতে দেশ বিক্রি হয়ে যায় না।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যে পাঁচটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় হয়। এছাড়া তিনটি নবায়িত সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় এবং দুটি রূপকল্প ঘোষণা স্বাক্ষরিত ও বিনিময় হয়। ভবিষ্যত কাজের ক্ষেত্র হিসেবে ১৩টি যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১ জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান।

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়া সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। গত ৯ জুন মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনশেখ হাসিনা
Previous Post

কারামুক্ত হয়ে যুক্তরাজ্য ছাড়লেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ

Next Post

পুকুরে মিললো গ্রেনেড, এলাকায় আতঙ্ক

Next Post
পুকুরের পানিতে একটি গ্রেনেড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে মিললো গ্রেনেড, এলাকায় আতঙ্ক

কঙ্গনা নতুন ছবির জন্য শুটিং সেটে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিয়েই নতুন ছবি মুক্তির তারিখ জানালেন কঙ্গনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT