চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপরেখা প্রকাশ করায় পলিটেকনিক ছাত্রদের আন্দোলন প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 27, মে 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
পলিটেকনিক ছাত্ররা রূপরেখা প্রকাশের প্রতিবাদে আন্দোলন প্রত্যাহার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দফা দাবি বাস্তবায়নে সরকার রূপরেখা প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করেছে কারিগরি ছাত্র আন্দোলন। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি, অনীহা দেখা গেলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

আজ (২৭ মে) মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রকাশিত প্রতিবেদনের সুপারিশ ও প্রস্তাব কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হবে। আমরা দৃঢ়ভাবে আশা করি, এই রূপরেখার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় একটি গুণগত পরিবর্তন আসবে এবং বাংলাদেশ দক্ষতা-নির্ভর একটি আত্মনির্ভরশীল উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবে।

তারা জানান, বিগত সময়ে আমাদের পক্ষ থেকে পরিচালিত সমস্ত আন্দোলন, কর্মসূচি ও মানববন্ধন এই মুহূর্ত থেকে প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছি। আমরা সব শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আশা করছি, খুব দ্রুত ফরম ফিলাপ কার্যক্রম শুরু হবে। তবে, আমরা একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই সুপারিশ বাস্তবায়নে গড়িমসি, অনীহা বা বিলম্ব লক্ষ্য করা গেলে, কারিগরি ছাত্র আন্দোলন তার ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তির মাধ্যমে পুনরায় কর্মসূচিতে ফিরতে প্রস্তুত থাকবে।

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাকটরদের পদোন্নতির রায় এবং ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি কারিকুলাম নিশ্চিতসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন কারিগরি শিক্ষার্থীরা।

Tags: আন্দোলন প্রত্যাহার
Previous Post

পাঁচ জেলায় জিংক সমৃদ্ধ চিকন জাতের ব্রি-১০২ ধান আবাদে সফলতা

Next Post

‘রোডম্যাপ দিতে এতো ভয় কেন? নির্বাচনে এতো ভয় কেন?’

Next Post
নির্বাচনী প্রচারনায় বক্তা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'রোডম্যাপ দিতে এতো ভয় কেন? নির্বাচনে এতো ভয় কেন?'

প্রধান অতিথি বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো টেবিল ও পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তরের স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT