চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগে জানলে এমন সূচিতে খেলতে রাজি হতাম না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 09, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচের ছবি, তিনি ক্যাপ ও চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়ার খবর এমনই। সিরিজ আয়ারল্যান্ডের সঙ্গে হলেও বৃষ্টি শঙ্কাতেই আবার খেলা হচ্ছে ইংল্যান্ডে। সেখানে যে মাঠে খেলা হবে সেই মাঠে ঠিকমতো অনুশীলনও করতে পারেনি টিম টাইগার্স। বৃষ্টির কারণে একমাত্র প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এমন বাস্তবতায় বেশ বিরক্ত বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলেছেন, ‘আগে জানলে এমন সূচিতে খেলতে রাজি হতাম না।’

মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।

যে ভেন্যুতে ম্যাচ গড়াবে সেই মাঠের ব্যস্ত শিডিউলের কারণে রোববার পর্যন্ত প্রবেশই করতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। অন্য মাঠে অনুশীলন করতে হয়েছে টাইগারদের। তাছাড়া বিরূপ আবহাওয়ার কারণে অনুশীলনও ঠিকমতো করতে পারেননি সাকিব-তামিমরা।

এই প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘এটি একটি বিরল ঘটনা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ অথচ আমরা খেলছি ইংল্যান্ডে। সাধারণত এমনটা খুব একটা হয় না। আমি কাউকে দোষারোপ করছি না। এটা প্রথমবার। যদি আমরা জানতাম যে এমনকিছু হচ্ছে, তাহলে এই ধরনের শিডিউলে রাজি হতাম না। এই ধরনের প্রস্তুতিও সঠিক নয়। কাউকে দোষ না দিয়ে এর থেকে আমরা শিক্ষা নেব।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সিরিজ খুব একটা উপকারে আসবে না বলেও মনে করছেন কোচ। তার মতে ভারতের কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের এই কন্ডিশনের কোনো মিল নেই।

‘আমরা ভারতে (ওয়ানডে বিশ্বকাপ) এমন কন্ডিশনে খেলতে যাচ্ছি না। এখানে (ইংল্যান্ডে) আমরা জয়ের দিকেই মনোযোগ দেব। দেখব এই কন্ডিশনে কেমন করতে পারি। আমরা বিশ্বকাপের জন্য এই কন্ডিশনের দিকে খুব একটা নজর দিচ্ছি না।’

Tags: টিম টাইগার্সতামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসম্প্রচারসাকিব
Previous Post

গভীর রাতে গাজায় ইসরায়েলের বিমান হামলা, নারী-শিশুসহ বহু হতাহত

Next Post

রাজশাহী ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই

Next Post
রাজশাহী ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই

নদীর পাড়ে দ্রুত স্থায়ী রক্ষা বাঁধের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাজিরার পদ্মা পাড়ে নড়িয়ার আদলে দ্রুত স্থায়ী রক্ষা বাঁধের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT