চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অনশন

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
10:06 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
in চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
শিক্ষকদের অনশন কর্মসূচিতে বক্তা ও উপস্থিত শিক্ষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করেছে চবি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চবি প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান উপাচার্যের উদ্দেশে বলেন, ‘ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক হেলাল নিজামীকে আপনি যেভাবে অসৌজন্যমূলকভাবে শোকজ করে চিঠি পাঠালেন তা একটি নজিরবিহীন ঘটনা। তিনি একজন নির্বাচিত ডিন আর আপনি হলেন অনির্বাচিত। তিনি শোকজের যে জবাব দিলেন, তার বিরুদ্ধে আপনি তো একটা বাক্যও বলতে পারেননি। এতেই বোঝা যায়-আপনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, বিতর্কিত। আপনার এখনই চলে যাওয়া উচিত।’

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শিক্ষক সমিতিকে কীভাবে সম্বোধন করতে হয় জানেন না। তিনি বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষক অবস্থান কি সেটা জেনে আসুক।’

তিনি আরও বলেন, ‘উপাচার্য, উপউপাচার্য অবসরপ্রাপ্ত ও রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত। বিশ্ববিদ্যালয়টাকে প্রশাসন অবসরপ্রাপ্তদের পুনর্বাসন কেন্দ্র বানিয়ে ফেলেছে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার একজন কর্মকর্তা। তিনি শিক্ষকদের আইন শেখাতে পারেন না।’

অন্যদিকে বেলা ৩টার দিকে উপাচার্য ড. শিরীণ আখতার তার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি চলমান পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, ‘শিক্ষক সমিতির ঐতিহ্য ভেঙে গেছে। শিক্ষক সমিতির একাংশের কর্মকাণ্ডে আমি লজ্জিত।’

ড. শিরীণ আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ম মেনেই চলছে। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।

এর আগে, চাহিদা ব্যতীতই বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগে বিভিন্ন পদে ৯ জন শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করে শিক্ষক সমিতি।

কর্মসূচি চলাকালীন আইন বিভাগের নিয়োগ বোর্ড গোপনে সম্পন্ন করা হয়। মঙ্গলবার বাংলা বিভাগের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু পালন শুরু করে।

বাংলা বিভাগের বিতর্কিত নিয়োগ বোর্ড স্থগিত হলেও প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।

Tags: উপাচার্যের পদত্যাগের দাবিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্প হাতে নেবে চীন

Next Post

নৌকার বিজয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করুন: সাকিব

Next Post
নৌকার বিজয়ের জন্য সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার বিজয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করুন: সাকিব

ব্র্যাকের সেরা করদাতার স্বীকৃতি অনুষ্ঠানে তিনজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা করদাতার স্বীকৃতি পেল ব্র্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT