চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির দাবি জবি শিক্ষক সমিতির

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
3:03 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান এবং ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বরাবর একটি আবেদনপত্রও দিয়েছে শিক্ষকরা।

শনিবার (১৫ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান স্বাক্ষরিত এক আবেদন পত্রে এ দাবি জানানো হয়।

আবেদনপত্রে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ০৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ০৯ দিন অতিবাহিত হলেও এবং আপনাকে (উপাচার্য) অনুরোধ করার পরেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। অদ্যাবধি কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।

আবেদনপত্রে আগামী ১৬ এপ্রিলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য উপাচার্যকে বিনীত অনুরোধ করা হয়।

ভর্তি বিলম্ব ও সেশনজটের শঙ্কা দেখিয়ে বলা হয়, ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচণ্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়। ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে যা কোনভাবেই আমাদের কারোই কাম্য হতে পারে না।

গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিল সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ওইদিন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সব ডিন নিয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়। এরপর ১০ এপ্রিল ইউনিট ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

Previous Post

শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ঢাকার শ্রমজীবী শিশুরা

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯৭

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯৭

করোনা ভাইরাসের ক্ষুদ্র কণিকা বিস্ফোরিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সারের বিরুদ্ধে লড়বে লাখো বছরের পুরনো ভাইরাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT