চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
10:29 পূর্বাহ্ন 06, মে 2026
in - সেমি লিড, অপরাধ, জনপদ, পটুয়াখালী
A A
নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে আটক করে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি হাফিজিয়া মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি গত ২৮ এপ্রিল মাদ্রাসাটিতে শিক্ষক হিসেবে যোগ দেন।

ভুক্তভোগী শিশুর চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সোমবার (৫ মে) গভীর রাতে উপজেলার বাহেরচর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসান (২০) শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরদিন সকালে মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা মাদ্রাসার সামনে মানববন্ধন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিশুটির মা বলেন, নিরাপদ ভেবে সন্তানকে মাদ্রাসায় পাঠালেও সেখানে এমন ঘটনা ঘটেছে, এর সুষ্ঠু বিচার চাই।

শিশুটির বাবার অভিযোগ, ঘটনার পর তার ছেলেকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে না বলতে হুমকি দেওয়া হয়।

রাঙ্গাবালী থানার কর্মকর্তা ইলিয়াছ হোসেন মুন্সি জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: মাদ্রাসাশিশু শিক্ষার্থী
Previous Post

প্রকৃত পেশাদার সাংবাদিকরা আজ কোণঠাসা হয়ে পড়ছেন: তথ্যমন্ত্রী

Next Post

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

Next Post
আনন্দিত ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

Football player with dreadlocks in a gray and neon green jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT