চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়‌দিন উপলক্ষে চা-বাগানে আনন্দ উৎসব

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
12:19 অপরাহ্ন 21, ডিসেম্বর 2024
in জনপদ, মৌলভীবাজার
A A
বড়‌দিনের অনুষ্ঠানে শিশু ও বড়দের আনন্দের দৃশ্য, চা-বাগানে উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা-বাগানের শিশুদের ‌নি‌য়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ‘প্রাক-বড়দিন’ উৎসব শুরু হয়েছে।

বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উ‌দ্যো‌গে ২০ ডিসেম্বর শুক্রবার চাম্পারায় চা-বাগান প্রাঙ্গণে নব‌নিযুক্ত প্রকল্প চেয়ারম‌্যান সাজু মারছিয়াং-এর সভাপ‌তি‌ত্বে এই অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। উৎসব উদযাপন এবং উপহার সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। অনুষ্ঠানে আলোচনা সভার পর শিশুরা ম‌নোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরি‌বেশন ক‌রেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপারসন জিডিশন প্রধান সুছিয়াং। আলোচনা সভার শুরুতেই প্রকল্পের শিশুদের নিয়ে ‘প্রাক বড়দিনের’ কেক কেটে আনন্দ উদযাপন করেন অতিথিরা। এসময় প্রকল্পের ৩৪২ জন শিশু শিক্ষার্থী এবং ১৫ জন গর্ভবতী মা উপহার সামগ্রী দেয়া হয়।

প্রধান অতিথি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাসম্পন্ন জাতি গঠনে শিশুর সঠিক বিকাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চা-বাগানের শিশুরা এখনও শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে কমলগঞ্জের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগান এলাকায় আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশুর সঠিক বিকাশের ওপর কাজ করছে জেনে আমরা সকলই আনন্দিত।

অনুষ্ঠা‌নের সভাপ‌তি নব‌নিযুক্ত চেয়ারম‌্যান সাজু মা‌রছিয়াং বলেন, শিশুদের নিয়ে নতুন অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত হতে পারা তাও আবার চা-বাগানের শিশুদের এটিই হচ্ছে বড় পাওয়া। সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। তাই শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য-সেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করনে এই প্রকল্প অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

Tags: চা বাগানবড়দিন
Previous Post

সর্বহারা বানভাসি মানুষের গান

Next Post

কক্সবাজারের শুটকি মহালগুলোতে পুরোদমে চলছে শুটকি উৎপাদনের কাজ

Next Post
কক্সবাজারের শুটকি মহাল ও শুটকি উৎপাদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের শুটকি মহালগুলোতে পুরোদমে চলছে শুটকি উৎপাদনের কাজ

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT