চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে টেইলর সুইফট ও মার্টিন স্করসিসের লড়াই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেইলর সুইফটের কনসার্ট ফিল্ম ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ ১৩ অক্টোবর মুক্তি পেয়ে বিশ্বব্যাপী আয়ের রেকর্ড গড়েছে। সিনেমাটি প্রথম সপ্তাহে ১২৬ মিলিয়নের বেশি আয় করেছে। এরই মাঝে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন।’ বক্স অফিসে চলছে টেইলর সুইফট ও মার্টিন স্করসিসের লড়াই!

বৃহস্পতিবার প্রিভিউতে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ যুক্তরাষ্ট্রে আয় করেছে ২.৬ মিলিয়ন ডলার। অন্যদিকে সেদিন মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে বৃহস্পতিবার টেইলর সুইফটের সিনেমা আয় করেছে ৫.৯ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম দিনে ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ আয় করেছিল ৩৯ মিলিয়ন ডলার। প্রথম উইকেন্ডে ছবিটি আয় করেছে ৯২.৮ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে প্রথম উইকেন্ডে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ২০ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারবে না।

‘কিলার্স অব দ্য ফায়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ডেভিড গ্রানের বই কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।

টেইলর সুইফটের সাড়া জাগানো সংগীত সফর ইরাস ট্যুর নিয়ে তৈরি হয়েছে কনসার্ট ফিল্ম ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’। আগস্টে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে হওয়া তিনটি কনসার্ট এ সিনেমায় স্থান পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন টেইলর সুইফট নিজেই। পরিচালক স্যাম রেঞ্চ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনটেইলর সুইফটমার্টিন স্করসিসলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
Previous Post

মাঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে মানা ভারতীয় পুলিশের

Next Post

ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ পালন হচ্ছে রাষ্ট্রীয় শোক

Next Post
বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়ছে, সমর্থন ও সংহতির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ পালন হচ্ছে রাষ্ট্রীয় শোক

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জোশ হেজলউড উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থতার আঁধার কাটিয়ে আলোকিত জাম্পা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT