চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে বাড়তে পারে বড় গাড়ির কর, পরিবর্তন আসছে ইভির শুল্কনীতিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 06, জুন 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাজারে বিভিন্ন ধরনের বড় গাড়ি পার্কিং করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য করের চাপ বাড়তে পারে। বিশেষ করে ২ হাজার সিসির বেশি ইঞ্জিনক্ষমতার গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর (এআইটি) বাড়ানোর চিন্তা করছে সরকার। অন্যদিকে কম সিসির গাড়ির আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ির (ইভি) শুল্ক কাঠামোতেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত দেশে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে গাড়ির ইঞ্জিনক্ষমতা ও মোটরের সক্ষমতার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ির মালিকদের ২৫ হাজার টাকা থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর দিতে হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো এবং বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত করার অংশ হিসেবে ২ হাজার সিসির বেশি গাড়ির ওপর এআইটি বাড়ানো হতে পারে। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এতে গাড়ির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

তাদের মতে, ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসির গাড়িই মূলত মধ্যবিত্ত ক্রেতাদের পছন্দ। তাই অগ্রিম কর বাড়ানোর পরিবর্তে এসব গাড়ির আমদানি শুল্ক কমানো হলে সাধারণ ক্রেতারা উপকৃত হবেন।

এদিকে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে মোটরের কিলোওয়াটের পরিবর্তে গাড়ির আমদানি মূল্যের ভিত্তিতে শুল্ক নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এতে বাজারে প্রতিযোগিতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে ৩ হাজার সিসির বেশি ইঞ্জিনক্ষমতার অন্তত ৫ হাজার ২৮৮টি গাড়ি রয়েছে। নতুন বাজেটে বৈদ্যুতিক বাস ও ট্রাকের বিদ্যমান শুল্ক সুবিধাও পুনর্বিবেচনার আওতায় আসতে পারে।

অর্থনীতিবিদেরা বলছেন, দেশের জ্বালানি ও পরিবহন বাস্তবতা বিবেচনায় বৈদ্যুতিক ও প্রচলিত- উভয় ধরনের যানবাহনের জন্য সমন্বিত ও ভারসাম্যপূর্ণ করনীতি প্রয়োজন। আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Tags: অগ্রিম আয়করঅর্থনীতিআমদানি শুল্কআমির খসরু মাহমুদ চৌধুরীইভিএআইটিএনবিআরজাতীয় বাজেটবাজেট ২০২৬-২৭বিআরটিএবিলাসবহুল গাড়িবৈদ্যুতিক গাড়িব্যক্তিগত গাড়ি
Previous Post

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

Next Post

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

Next Post
পানির বোতল ও ফিফা বিশ্বকাপ ২০২৬ লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT