চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাক স্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেয়া শুরু হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 17, আগস্ট 2025
in বিনোদন
A A
আনন্দিত যুবক হাসিমুখে বসে আছেন ক্যাফে বা রেস্টুরেন্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত আওয়ামী লীগ সরকারের ভয়ে সাধারণ মানুষ তাদের বাক স্বাধীনতা হারিয়েছিলেন। গেল বছর ৫ আগস্টে সরকার পতনের পর সাধারণ মানুষ বলছেন, বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সবকিছু মন খুলে প্রকাশ করতে পারছেন।

এতে একদিকে যেমন সুবিধা হয়েছে, তেমনি অসুবিধাও তৈরি হয়েছে বলে জানালেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার অভিনীত ‘খোয়াবনামা’ নাটক নিয়ে আলাপ করতে শনিবার সকালে এসেছিলেন ধানমন্ডির একটি রেস্টুরেন্টু। সেখানেই প্রসঙ্গক্রমে এই বিষয়ে কথা বলেন তৌসিফ।

তিনি বলেন, সত্যি কথা বলতে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, মানুষ কেমন জানি নেগেটিভ মানসিকতার হয়ে গেছে। প্রকাশ্যে যেন সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারি, এজন্য আমরা বাক স্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আফসোসের কথা প্রকাশ্যে বলছি, বাক স্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেয়া শুরু হয়েছে।

তৌসিফ মাহবুব বলেন, আমি মনে করি দিনশেষে আফসোস করা উচিত না। আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত। হয়তো একদিন সবাই আলোকিত হবে এবং এই নেগেটিভি সবার মধ্য থেকে বেরিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দ্রুত হেদায়েত দান করুন।

তৌসিফ মাহবুব বলেন, আমি আমার চারপাশের পরিবেশ এবং দেশকে সুন্দরভাবে দেখতে চাই। সবাই সহজ সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করবে না। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, সাহায্য করার মানসিকতা থাকবে।

‘ঠিক যেমন যখন ট্র্যাফিক পুলিশ ছিল না, ছাত্ররা গিয়ে রাস্তায় মানুষের উপকারের জন্য ট্রাফিকের কাজ করেছে। সবার সবকিছুতে নিষ্পাপ থাকুক।’

আলাপপ্রসঙ্গে তৌসিফ সিনেমাতে অভিনয়ের ইচ্ছে জানিয়ে বলেন, আমি সবধরণের সিনেমা করতে চাই। আমি ‘বরবাদ’র মতো সিনেমা করতে চাই, আবার জংলি, দাগির মতো সিনেমা করতে চাই, আবার আমি উৎসবের মতো সিনেমাও করতে চাই।

তৌসিফ মাহবুব বলেন, সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে। দেরি হলেও আমি সিনেমাতে একদিন যাবো।

ভিকি জাহেদের পরিচালনায় ২৮ আগস্ট ‘খোয়াবনামা’ রিলিজ হবে। এতে তৌসিফের বিপরীতে আছেন তানজিন তিশা। সম্প্রতি এ নাটকের শুটিংয়ে তৌসিফ নিজেকে কাফনে মুড়িয়ে কবরে শুয়ে থাকার দৃশ্যে অভিনয় করেছেন। সেখানে ছয়টি সাপও রাখা হয়েছিল।

সেই শুটিং ভিডিও এই অভিনেতা তার পেইজে পোস্ট করেছেন। যার ভাইরাল হয়ে যায়।এই অভিজ্ঞতা তৌসিফের প্রায় ১২ বছরের ক্যারিয়ারে প্রথম হয়েছে।

তৌসিফ বলেন, সব পেশায় রিস্ক নিতে হয়। আমি অভিনয়ে যুক্ত। আমার অবস্থান থেকে রিস্ক নিয়ে কাজ করেছি। বাকিটা দর্শক বলতে পারবে। সবসময় এতো ভালো স্ক্রিপ্ট আসে না, যেখানে ভিন্ন কিছু করার সুযোগ হয়। এবার সুযোগটা যেহেতু কাজে লাগানোর চেষ্টা করেছি।

 

Tags: খোয়াবনামাতৌসিফ মাহবুববাক-স্বাধীনতালিড বিনোদন
Previous Post

জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে

Next Post

আধুনিক বাংলা কবিতার বরপুত্র শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী

Next Post
শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তার ছবি ও স্মারক. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক বাংলা কবিতার বরপুত্র শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাজে ফর্মে’ চুক্তিবদ্ধদের বেতন কমাচ্ছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT