চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিনশেষে আমার ঘরে ফিরেছি’, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে তৌসিফ

ব্যাচেলর বাড়িতে ফিরছেন 'পিওর জেন্টেলম্যান’ নেহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
কাজল আরেফিন ওমের ব্যাচেলর পয়েন্টের প্রচার অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে দূরে থাকার পর আবার ফিরে এসেছেন সিরিয়ালটির নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। চলমান সিজন ৫-এর আগামী এপিসোড থেকে তাকে দেখা যাবে, মঙ্গলবার বিকেলে করা এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছেন।

তৌসিফকে সিজন ১ ও ২-এ দেখা গিয়েছিল। কিন্তু পরের দুটি সিজনে তিনি ছিলেন না। এরমধ্যে কেটে গেছে প্রায় পাঁচ বছর। তবে দর্শক প্রায়ই মন্তব্যে নেহালকে স্মরণ করতেন। কাবিলা, হাবু, শুভ, পাশাদের বিভিন্ন কিসিমের চরিত্রের মধ্যে একমাত্র নেহালই ছিলেন ‘পিওর জেন্টেলম্যান’!

ফিরে আসার অনুভূতি জানিয়ে তৌসিফ বলেন, প্রতিবছর ঈদে সবাই আপন ঠিকানা অর্থাৎ ঘরে ফেরেন, আমিও তেমনই দিনশেষে আমার ঘরে ফিরেছি। দর্শকরা নেহালকে প্রতিনিয়ত স্মরণ করতো, দেশ বিদেশে যেখানেই যেতাম সেখানেই সবাই নেহালের কথা জিজ্ঞেস করতেন। আসলে দর্শকরাই নেহালকে এতোদিন বাঁচিয়ে রেখেছেন। দর্শকদের ভালোবাসাই নেহাল আবার ফিরে এসেছে। এ কারণে আমি কৃতজ্ঞতা জানাই।

সিজন ৫ শুরু হলে অনেকে তৌসিফের সামনেই ‘ব্যাচেলর পয়েন্ট’ এর বদনাম করতেন। তবে তৌসিফের এসব শুনতে কষ্ট লাগতো জানিয়ে এই অভিনেতা বলেন, অনেকে জানতো না আমি আবার এই সিজনে ব্যাক করছি। আমি না থাকায় অনেকে এই ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমার সামনেই কটু কথা বলতো। এসব শুনতে আমার খুব কষ্ট লাগতো। বিভিন্ন নাটকের সেটে বসে আমার অনেক কলিগ বা অনেকেই আমাকে এসে বলতো, ভাই এখন আর ব্যাচেলর পয়েন্ট ভালো হচ্ছে না, আর চলবে না। এখান থেকে ভালো করে বোঝা যায়, মানুষ আসলে বহুরূপী।

এই সিরিয়াল যখন শুরুতে নির্মাণের প্ল্যান হয়, তখন অমি ভাই আমাকে প্রথম কাস্ট করেছিল। সেই স্মৃতি আজও মনে পড়ে। অমি ভাই সবসময় ম্যাস অডিয়ান্সের জন্য কাজ করেন। সবাইকে খুশী করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু বিগত আট বছর ধরে এই সিরিয়ালের হিউজ ফ্যান বেজ তৈরি হয়েছে।

বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।

Tags: কাজল আরেফিন অমিকাবিলাতৌসিফনেহালপাংশাব্যাচেলর পয়েন্টহাবু
Previous Post

হাবীবুল্লাহ বাহার কলেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

Next Post

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতার সাক্ষাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত আমীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT