চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর: তৌসিফ

স্ত্রীর গায়ে হাত তোলার চেয়ে ডিভোর্স দেয়া ভালো: তৌসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বিগত ১২ বছর নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তৌসিফ মাহবুব। তার শত শত নাটক দর্শকদের মনে প্রেম জাগিয়েছে, কাঁদিয়েছে, আবার হাসিয়ে। ২০২৬-এ নতুন ভাবনা নিয়ে আগাচ্ছেন তৌসিফ। জানালেন, সিনেমাতে আসবেন। 

রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের তৌসিফ বলেন, প্রতিটি বছরই গুরুত্বপূর্ব, তবে এই বছরটা আমার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ, নিজেকে প্রমাণ করার বছর। অনেকটা সেতুর মতো। একস্থান থেকে অন্য স্থানে যেতে যেটা প্রয়োজন। আমিও এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাই। তবে আমি হুট করে যাবো না। এই বছরে যে কাজগুলো সিনেমাকে মাথায় রেখে করবো।

“এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর। আমি এ বছর এমন সব কাজ করতে যাচ্ছি, যাতে প্রযোজক, পরিচালকরা নিজেরাই বলেন তৌসিফের আসলে সিনেমাটাই করা উচিত।”

একযুগ অভিনয় করেও তৌসিফ নিজে অভিনেতা হিসেবে ‘প্রমাণিত নন’ বলে জানালেন। তিনি বললেন, আমি প্রমাণিত নই। মানুষ যখন ধরে নেবে আমি পেরে গিয়েছি, আর করার কিছু নেই, আমি সফল; ওইদিনই আসলে সে হেরে যায়। আমি মনে করি, প্রতিদিন ফাইট করা, চ্যালেঞ্জ নেয়া, নতুন করে এনার্জি নিয়ে শুরু করা এটা জীবনের অন্যতম সৌন্দর্য্য। এটা করলে জীবন অনেকদূর এগিয়ে যায়, আমিও তাই চেষ্টা করি।

নাটকে তৌসিফের বাড়তি কদর রয়েছে। অভিনয় দিয়ে শীর্ষ জনপ্রিয়দের কাতারে পৌঁছুতে তাকে কম শ্রম দিতে হয়নি। তবে এই জনপ্রিয়তা প্রতিটি কাজকে বাছাইয়ের ক্ষেত্রে চাপে ফেলে দেয়। এ প্রসঙ্গে তৌসিফ যেমনটা বললেন, প্রতিটি কাজের আগে মনে হয় এটা যদি দর্শক পছন্দ না করে! আসলে আমার অভিজ্ঞতায় মনে হয়, জনপ্রিয়তা অর্জন করাটা অনেক সহজ কিন্তু সেটা ঠিকভাবে রক্ষা করাটা অনেক কঠিন।

তৌসিফের সঙ্গে কথায় কথায় উঠে আসে চারপাশের প্রতিনিয়ত ঘটে যাওয়া বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ। বিশেষ করে শোবিজের তারকাদের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলেই যেন এক শ্রেণীর মানুষ যারা নাটক, সিনেমা, সংগীত বিমুখ তারাও সমালোচনার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ করে থাকেন। তবে, চারপাশের এতো বিচ্ছেদের মধ্যেও স্ত্রী জান্নাতুল ফেরদৌস সুষমা (জারা মাহবুব)-এর সঙ্গে তৌসিফ সুখে সংসার করছেন।

তৌসিফ বলেন, যাদের বিচ্ছেদ ঘটছে নিশ্চিয়ই তারা অনেক কঠিন সময় পার করছে। স্ত্রীর গায়ে হাত তোলার চেয়ে তাকে ডিভোর্স দেয়া ভালো। এখন অনেকে গায়ে হাত তোলে না, কিন্তু মানসিকভাবে টর্চারের শিকার হয়। একে অন্যের প্রতি জুলুম না করে ডিভোর্স দেয়া ভালো।

নিজের দাম্পত্য জীবন নিয়ে এই তারকা বলেন,“আলহামদুলিল্লাহ্‌, আমি এবং আমার স্ত্রী একসঙ্গে সুখে আছি। আমাদের মধ্যেও মান অভিমান হয় কিন্তু এমন কোনো দিন নেই যে তাকে আমি আই লাভ ইউ বলি না। এটা নিশ্চয়ই আল্লাহর রহমত। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে, পরস্পরকে মনে করিয়ে দেয়া, ভালোবাসি।”

Tags: অভিনয়তৌসিফ মাহবুবনাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্ন ফাঁস’ বিষয়ে যা জানালো অধিদপ্তর

Next Post

জোটের আসন সমঝোতা নিয়ে জামায়াত আমিরের বার্তা

Next Post

জোটের আসন সমঝোতা নিয়ে জামায়াত আমিরের বার্তা

‘ফুটবলের কথাটা একটু বলেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT