চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের টাটার এজিএম হলো না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 19, আগস্ট 2026
in অর্থনীতি
A A
প্রথমবারের টাটার এজিএমের ছবি, বাংলাদেশি ব্যবসায়ীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার হোল্ডিং কোম্পানি টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোরাম পূরণ না হওয়ায় প্রথমবারের মতো স্থগিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত ১০৮তম এজিএমে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের উপস্থিতি না থাকায় সভাটি স্থগিত করা হয়।

টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এজিএমটি দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়ার পর প্রায় ৩০ মিনিটের মধ্যে স্থগিত করা হয়। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনসহ কয়েকজন পরিচালক মুম্বাইয়ের বোম্বে হাউসে সরাসরি উপস্থিত ছিলেন। নোয়েল টাটাসহ কয়েকজন ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

কোরাম সংকটের মূল কারণ হিসেবে টাটা ট্রাস্টের দুটি প্রধান ট্রাস্টের যৌথ প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়টি সামনে এসেছে। স্যার রতন টাটা ট্রাস্ট ও স্যার দোরাবজি টাটা ট্রাস্ট যৌথভাবে টাটা সন্সের প্রায় ৫১ দশমিক ৫৪ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করে।

মহারাষ্ট্রের চ্যারিটি কমিশনার স্যার রতন টাটা ট্রাস্টের বোর্ড সভা আয়োজনের ওপর বিধিনিষেধ আরোপ করায় দুই ট্রাস্ট এবার যৌথভাবে প্রতিনিধি মনোনয়ন দিতে পারেনি। টাটা সন্সের গঠনতন্ত্র অনুযায়ী, বৈধ কোরামের জন্য অন্তত পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন এবং ওই যৌথ প্রতিনিধিত্বও গুরুত্বপূর্ণ।

এদিকে কোরাম পূরণ না হওয়ায় চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তিনি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আর চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ চাইবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন। তবে বৈধ এজিএম অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি পরিচালক হিসেবে দায়িত্বে বহাল থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টাটা সন্সের বোর্ড এখন এজিএমের নতুন তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে। টাটা গোষ্ঠীর ইতিহাসে কোরাম সংকটের কারণে এজিএম স্থগিত হওয়ার এই ঘটনা প্রতিষ্ঠানটির করপোরেট পরিচালনা ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tags: এজিএমচেয়ারম্যান
Previous Post

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

Next Post

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

Next Post
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশের রাস্তায় রঙিন রিকশা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT