চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নেতৃত্ব দিতে চান তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 18, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। চলতি আসরেও খেলবেন ঢাকার জার্সিতেই। দলের পেস ইউনিটকে নেতৃত্ব দেয়া তারকাকে এবার দেখা যাবে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়কের ভূমিকায়। তবে আরও বড় স্বপ্ন দেখছেন তাসকিন। সুযোগ পেলে নেতৃত্ব দিতে চান বাংলাদেশ জাতীয় দলেরও।

শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। বৃহস্পতিবার দুপুর বারোটায় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন জানান তাসকিন।

ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেয়ার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নে ঢাকার সহ-অধিনায়ক তাসকিন বললেন, ‘অবশ্যই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একসময়।’

এবারের বিপিএলে ঢাকার হয়ে ভালো করার স্বপ্ন দেখছেন তাসকিন। তরুণদের উপরও ভরসা রাখছেন। বললেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছে, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’

বোলিংয়ের মূল বিষয়গুলো ঠিকঠাক রেখে দলের জয়ে অবদান রাখতে চান তাসকিন, ‘আসলে টি-টুয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সবসময়। তাছাড়া বলে অনেক সময় অনেককিছু হয় না। কালকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে, লক্ষ্য থাকবে একই জিনিসে, আরেকটা নতুন সিজন শুরু হচ্ছে সবসময় একই খেলা শুধু নামটা বিপিএল। সবসময় চাপ থাকে খেলার মাঝে।’

‘নতুন কিছু না, নিজের যে শক্তির জায়গা আছে সেটা যদি কার্যকর করতে পারি। দিন শেষে আসলে ফলাফলটাই কাউন্ট হবে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি। বেসিকগুলো ঠিক রেখে আরও শার্প করে আমার পারফরম্যান্সটা যেন দলের জন্য ইফেক্টিভ হয়।’

Tags: তাসকিনদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টস
Previous Post

কেমন হবে এবারের বিপিএল?

Next Post

দ্বিতীয় শ্রেণীর বই পড়তেই সমস্যা ১৪-১৮ বছর বয়সী ভারতীয়দের

Next Post
শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছেন, সবাই হালকা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় শ্রেণীর বই পড়তেই সমস্যা ১৪-১৮ বছর বয়সী ভারতীয়দের

বাংলাদেশ U-19 ক্রিকেট দল বিশ্বকাপ জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই একটি বিশ্বকাপ, জানার আছে যা কিছু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT