চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন

সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন বিষয়ক সভা, প্রধানমন্ত্রী ও মন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির’ প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব সংস্থাকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে গঠিত এই টাস্কফোর্স মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সভায় আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—লিফলেট ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্পৃক্ত করে বিশেষ প্রচারণা চালানো, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা। এছাড়া ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত তদারকি, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান, নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান ও গ্যারেজ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু রোগীর তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

Tags: টাস্কফোর্স গঠনডেঙ্গু প্রতিরোধপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়মশাবাহিত রোগমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার
Previous Post

লন্ডনে প্রথমবারের মতো ‘টমি মিয়া’স আইকনিক ঢালিউড নাইট’ ও ট্রেড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে

Next Post

জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা

Next Post
বাংলাদেশের পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা

বাংলাদেশের নারীরা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনার হুইল জেলা ৩৪৭-এর উদ্যোগে ফেলোশিপ নাইট অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT