চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেলে সুযোগ পাওয়া রিকশাচালকের ছেলের পাশে তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
তারেক রহমানের সাথে রিকশাচালকের ছেলে ও অন্যরা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর চারঘাটে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া রিকশাচালক মিজানুর রহমানের ছেলে নিরবের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিরবের বাড়ি পরিদর্শন করেন তারেক রহমানের প্রতিনিধি দল। এতে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদত ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের নেতৃত্বে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মেডিকেলে পড়াশোনার বই সামগ্রী ও নগদ অর্থসহায়তা তুলে দেন নিরবের হাতে।

উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের দরিদ্র রিকশাচালক মিজানুর রহমানের ছেলে নিরব। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনি। ছেলের এমন সাফল্যে পরিবার খুশি হলেও ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন। নিরবের দারিদ্র্যতার খবর পেয়ে তারেক রহমান অর্থসহায়তা পাঠিয়েছেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার পতন কিংবা ২৪ এর জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁক। যেখানে ছাত্র রাজনীতির অংশগ্রহণ গড়ে দিয়েছে নতুন অধ্যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস ছাত্রলীগ কায়েম করেছে, তার জুজু দেখিয়ে গৌরবময় ছাত্র রাজনীতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার এ ঘৃণ্য প্রয়াস প্রকারান্তরে একটি গুপ্ত সংগঠনকে মৌলবাদী রাজনীতি করার ফ্রি পাস দেওয়ার শামিল।

তিনি বলেন, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন সমাধান নয়, তেমনি অতীত সরকারের আমলে ছাত্র রাজনীতির কালো অধ্যায়ের সমাধান ছাত্র রাজনীতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়। বরং অতীত ঐতিহ্য পুনরুদ্ধারে বুদ্ধিবৃত্তিক গঠনমূলক শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।

Tags: তারেক রহমানমেডিকেল
Previous Post

ধারে গ্যালাতাসারের পথে ইউরোজয়ী মোরাতা

Next Post

অটোচালককে ছুরিকাঘাতে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

Next Post
পটুয়াখালী জেলার মানচিত্র ও লোগো, বাংলাদেশে অবস্থান দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোচালককে ছুরিকাঘাতে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদ যুক্তরাষ্ট্রে সফরে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গেলেন মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT