চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 26, ডিসেম্বর 2025
in রাজনীতি
A A
People waiting in line outside a building in an urban area. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়েছেন তার সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে জিয়া উদ্যান এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ (২৬ ডিসেম্বর) শুক্রবার তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান সংলগ্ন সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে। সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা স্লোগানে স্লোগানে নেতাকে স্বাগত জানান।

এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জিয়া উদ্যানের শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দীর্ঘদিন পর দেশে ফিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। পরে তিনি গুলশানের বাসভবনে গিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Tags: জিয়া উদ্যানতারেক রহমান
Previous Post

বোলারদের বেধড়ক পেটানো সূর্যবংশী পেলেন জাতীয় শিশু পুরস্কার

Next Post

তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই: নির্বাচন কমিশনার

Next Post
তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই, নির্বাচন কমিশনার জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই: নির্বাচন কমিশনার

মির্জা ফখরুলের সঙ্গে গণমাধ্যমের সদস্যরা সাক্ষাৎকার নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT