চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নেতা জনতা ও পুলিশকে শান্ত করার জন্য হাত তুলে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাসটির গায়ে লেখা রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী ও কন্যাসহ তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমান।

বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

এর কিছু সময় পর ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে বাসযোগে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে রওনা হন তারেক রহমান।

তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠের কাঠামোতে ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সপরিবারে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য পরিবারসহ লন্ডনে যান তিনি। ওই বছরের ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার গঠনের পর একাধিক মামলার কারণে দেশে ফেরা সম্ভব হয়নি তার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

Tags: ৩০০ ফিটতারেক রহমানবিএনপিরওনা
Previous Post

খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

Next Post

আগামী এপ্রিলে মাঠে ফিরতে পারবেন ব্যালন ডি’অর জয়ী বনমাতি

Next Post
ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী এপ্রিলে মাঠে ফিরতে পারবেন ব্যালন ডি’অর জয়ী বনমাতি

তিনজন ব্যক্তির ছবি, নারীরা ও একজন পুরুষ, বিভিন্ন পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশন হাউজ স্টুডিও লাস্টারের উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT