চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ দেশের উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 24, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
তারেক রহমানের ছবি, জনসমাগমের মাঝে, বাংলাদেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৭ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

লন্ডনের স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান।

তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টায় স্ত্রী-কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় না করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

গত ১৬ ডিসেম্বর লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, লন্ডনের প্রত্যেকের কাছে অনুরোধ, ২৫ তারিখ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দয়া করে কেউ সেদিন আপনারা লন্ডন এয়ারপোর্টে যাবেন না।

সকলের কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, আপনাদের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরেছি, আল্লাহ যেন তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যেন সম্পন্ন করতে পারি।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমান
Previous Post

আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া

Next Post

তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত

Next Post
তরেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত, জনসমাগমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT