বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবস্তরে জবাবদিহি নিশ্চিত হলেই জনগণের কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সেজন্য জনগণের আস্থা অর্জনে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, দলের কেউ অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর হতে হবে।








