চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবদলের সভায় তারেক রহমানের ভিডিও কনফারেন্সে পুলিশের বাধা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
9:52 অপরাহ্ন 04, এপ্রিল 2023
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A
পুলিশের বাধার মধ্যে যুবদলের নেতারা তারেক রহমানের ভিডিও কনফারেন্স দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কুমিল্লায় যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে স্কাইপে (ভিডিও কনফারেন্স) সংযুক্ত হয়ে বক্তব্য রাখার সময় বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সাথে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরই মধ্যে দুই থেকে তিন মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ভিডিও সংযোগ বিচ্ছিন্ন করেন তারেক রহমান।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা টাউন হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিনিধি সভা চলাকালে বিকেল সাড়ে ৫টায় লন্ডন থেকে স্কাইপে সংযুক্ত হয়ে নেতৃবৃন্দের বক্তব্য শুনতে শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। এরপর ঘোষণা করা হয় যে এখন বক্তব্য রাখবেন তারেক রহমান। ঘোষণার সাথে সাথেই টাউন হলে ফোর্সসহ প্রবেশ করেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাগচি।

এসময় তিনি অনুষ্ঠানস্থলে গিয়ে স্কাইপ সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। তখন উপস্থিত নেতাকর্মীরা হুলস্থুল শুরু করেন। প্রায় ৫ মিনিট বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গেলে বক্তব্য শুরু করেন তারেক রহমান। কিন্তু কিছুক্ষণ পরই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেনসহ পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করেন। ফের শুরু হয় হুলস্থুল। এভাবে কিছুক্ষণ চলার পর তারেক রহমান তার বক্তব্য শেষ করে স্কাইপ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর সেখান থেকে চলে আসেন পুলিশ কর্মকর্তাগণ।

পরে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, পুলিশ দিয়ে বাধা দিয়ে আন্দোলন থামিয়ে রাখা যাবে না। আমরা এখানে ছোট্ট পরিসরে ইফতার আয়োজন করেছি, এতেও বাধা দিচ্ছেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, টাউন হলে গিয়েছিলাম। বিস্তারিত পরে জানানো হবে।

Tags: কুমিল্লাতারেক রহমানবিএনপিযুবদল
Previous Post

বঙ্গবাজারের এনেক্স টাওয়ারে আবারও জ্বলে উঠল আগুন

Next Post

অনলাইন প্রেমে প্রেমিক হারালো কোটি কোটি টাকা

Next Post
Tinder অ্যাপের আইকন স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন প্রেমে প্রেমিক হারালো কোটি কোটি টাকা

ডিআরইউ নেতার ছবি, সাংবাদিক দীপু সারোয়ারকে দেখে নেয়ার হুমকিতে নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক দীপু সারোয়ারকে দেখে নেয়ার হুমকিতে ডিআরইউ’র নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT