চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরণ আদর্শ জানালেন ভারতে ‘তুফান’ মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 29, জুন 2024
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা তুফান এর মুক্তির তারিখের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

তুমুল জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক এবং চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। বলিউড সিনেমা নিয়ে নিরপেক্ষ তথ্যের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার। এবার তার পোস্ট থেকেই জানা গেল, বাংলাদেশি ‘তুফান’ কবে মুক্তি পাচ্ছে ভারতে!

এরআগে শোনা যাচ্ছিলো, ২৮ জুন ভারতসহ বিভিন্ন দেশে একযুগে মুক্তি পাবে ‘তুফান’। কিন্তু ওইদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও ভারতে কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে ছিলো কিছুটা সংশয়! অবশেষে তরণ আদর্শের পোস্টে জানা গেল ভারতে সিনেমাটি মুক্তির দিনক্ষণ!

শনিবার (২৯ জুন) সোশ্যাল হ্যান্ডেলে ‘তুফান’ ছবির পোস্টার শেয়ার করে তরণ আদর্শ জানান, বাংলাদেশের সুপারহিট ছবি ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে। সঙ্গে হ্যাশট্যাগে উল্লেখ করেছেন শাকিব খানসহ সিনেমার চার অভিনয়শিল্পীর নাম।

ভারতে সিনেমাটির পরিবেশক এসভিএফ। তার এমন পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, ‘তুফান’ শুধু পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পাচ্ছে ভারতজুড়ে। এরআগে প্রযোজনা সংস্থা থেকে ইঙ্গিত দেয়া হয়েছিলো, ভারতে বাংলা ছাড়াও আরো কয়েকটি ভাষায় ‘তুফান’ মুক্তি পেতে পারে! অনেকেই ধারণা করছেন, ডাবিং সম্পন্ন করতেই এক সপ্তাহ বেশী সময় নিয়েছে প্রযোজনা সংস্থা।

ঈদ উপলক্ষে গত ১৭ জুন বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। প্রযোজনা সংস্থা ও নির্মাতার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, মুক্তির ১০ দিনে সিনেমাটি বাংলাদেশ থেকেই আয় করেছে প্রায় ২৫ কোটি টাকা! ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।

Tags: চঞ্চল চৌধুরীচলচ্চিত্রতরণ আদর্শতুফানভারতে মুক্তিমাসুমা রহমান নাবিলামিমি চক্রবর্তীলিড বিনোদনশাকিব খানসম্পাদকসাংবাদিক
Previous Post

পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

Next Post

ভারতের সঙ্গে করা চুক্তি দেশবিরোধী: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিবাদ সভা, সাংবাদিক ও সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে করা চুক্তি দেশবিরোধী: মির্জা ফখরুল

ভারতীয়রা রোজা রেখে প্রার্থনা করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল শুরুর আগে রোজা রাখছেন, প্রার্থনা করছেন ভারতীয়রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT