চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন তাপস-অপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
তাপস ও অপু ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক একটি ইস্যুকে কেন্দ্র করে বেশকিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে যান কৌশিক হোসেন তাপস ও অপু বিশ্বাস। ডিবি প্রধান হারুন অর রশীদের উপস্থিতিতে তাদের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে। 

ডিবি কার্যালয় থেকে বের হয়ে এসে এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাপস ও অপু বিশ্বাস।

সোস্যাল মিডিয়ায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন এর সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যম ও অনলাইনে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। যা আরো উস্কে দেয় দুদিন আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের সোস্যাল মিডিয়া থেকে প্রকাশিত একটি ভিডিও!

অপুর এই ভিডিও প্রকাশের পর গত ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি কার্যালয়ে তলব করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

ডিবি প্রধান হারুন অর রশীদের উপস্থিতিতে কৌশিক হোসেন তাপস ও অপু বিশ্বাসের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস জানান তিনি তার ভুল বুঝতে পেরেছেন। যার প্রেক্ষিতে তিনি তার প্রকাশিত ভিডিও সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলবেন বলেও জানান।

কৌশিক হোসেন তাপস জানান, কে বা কারা সম্পাদিত অডিও ক্লিপটি প্রকাশ করলো তা তিনি উদঘাটন করতে অনুরোধ করেছেন গোয়েন্দা বিভাগকে।

অপু বিশ্বাস বলেন, তাপস ভাই ও ভাবির মধ্যকার সুন্দর সম্পর্ক আছে ও ছিল তা আমি দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে ভাইয়ার সাথে কথা বলার পর আমি আরও জানলাম। কেউই ভুলের উর্ধ্বে নয়। আমিও নই। আমি আমার প্রকাশিত ভিডিও সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলবো।

কৌশিক হোসেন তাপস বলেন, আমার ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছে। যা সে স্বীকারও করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।

সবশেষে অপু বিশ্বাস সংবাদকর্মী ও নিজের ফ্যান ফলোয়ারদের অনুরোধ করেন তার প্রকাশিত ভিডিওটি সকলে যেন মুছে ফেলেন।

Tags: অপু বিশ্বাসডিবি কার্যালয়তাপসলিড বিনোদনহারুন
Previous Post

প্রেমবিহীন সিনেমা ‘শেষবাজি’: সাইমন

Next Post

হাইকোর্টের আদেশ স্থগিত, যশোর-৪ আসনে বাবুলের মনোনয়ন বৈধ

Next Post
বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদের পোর্ট্রেট ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের আদেশ স্থগিত, যশোর-৪ আসনে বাবুলের মনোনয়ন বৈধ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল রেকর্ড ২০ কোটি ৫০ লাখে সানরাইজার্সে কামিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT