চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা করার আগেই নায়িকা হয়ে গেলেন তানজিন তিশা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 11, জুন 2024
in বিনোদন
A A
তানজিন তিশা সাংবাদিকদের সাথে হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিন তিশা ছোটপর্দার পরিচিত মুখ। অনেকের মতে, তিশা সিনেমার নায়িকা হলে হয়তো ভালো করবেন। দীর্ঘদিন ধরে সিনেমা করার ইচ্ছে পোষণ করলেও ব্যাটেবলে না মেলায় তিশাকে সিনেমায় পাওয়া যাচ্ছে না। তবে সিনেমা করার আগেই তিনি নায়িকা হয়ে গেলেন!

কিন্তু কীভাবে? গল্পে দেখা যাবে, তিনটি ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট, সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড! নায়িকা রূপা মির্জা হয়ে ওঠেন টক অব দ্য শোবিজ। এই সাকসেস সেলিব্রেট করতে তিনি এক পার্টির আয়োজন করেন। যেখানে তার পুরনো অতীত সামনে চলে আসে। পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!

এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পয়জন’। যেটি দীপ্ত প্লে-তে মুক্তি পেয়েছে। যেখানে রূপা মির্জা হিসেবে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। ওয়েব ফিল্মটি মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় সিনেমার মতো করে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট প্রিমিয়ার শো। যেখানে পরিচালক সঞ্জয় সমদ্দার, প্রধান চরিত্রের তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর, দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ! কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ।

প্রধান চরিত্রের তানজিন তিশা বলেন, আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবন-যাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কী ডিল করতে হয়! আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মীর্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপার মতো ছিলাম।

মামুনুর রশিদ তানিমের রচনায় ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ওয়েব ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়াও আরো অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

Tags: আবু হুরায়রা তানভীরএ কে আজাদ সেতুটাইগার রবিতানজিন তিশারওনক রিপনসঞ্জয় সমদ্দার
Previous Post

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

Next Post

‘হাটের বর্জ্য ও কোরবানিকৃত পশুর বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় অপসারণ’

Next Post
কোরবানির পশুর হাটে গরু ও ছাগল জবাইয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাটের বর্জ্য ও কোরবানিকৃত পশুর বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় অপসারণ’

আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আটক, ছবি দুইজন ব্যক্তির. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল হত্যা: আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT