চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকরা হতাশ হন তেমন কাজ করবো না: তানজিন তিশা

অভিনয়ে এক দশক পূর্ণ করলেন তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
খুশি তরুণী নাচছেন, প্রাকৃতিক পটভূমিতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপ লাবণ্য, মডেলিং অভিনয়ে সোনায় সোহাগা তানজিন তিশা! মিডিয়া ক্যারিয়ারে শুরু থেকে তিনি গ্ল্যামার দিয়ে নজর কেড়েছেন। মডেল থেকে অভিনয়ে এসেও সাফল্য পেয়েছেন তিশা। ২০১১ সালে মডেলিং দিয়ে শুরুটা হলেও ২০১৪ সালে ‘ইউর্টান’ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে পথচলা শুরু হয় তানজিন তিশার।

দশ বছরে অসংখ্য দর্শক নন্দিত নাটক রয়েছে তানজিন তিশার ঝুলিতে। জুটি বেঁধেছেন কম বেশি সবার সঙ্গে। তবে ইদানীং তিশাকে দেখা যাচ্ছে নারী প্রধান গল্পে। বিশেষ করে পুতুলের সংসার, রিক্সা গার্ল, নরসুন্দরী নাটকগুলো দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। তিশার ইচ্ছে, আগামীতে এমন ব্যতিক্রমী কাজের চেষ্টা থাকবে তার।

তিশার মতে, অনেকটা দেখতে দেখতে লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে অভিনয় ক্যারিয়ারে দশ বছর অতিক্রম করলেন। চ্যানেল আই অনলাইনকে বলেন, কীভাবে এতগুলো বছর চলে গেল সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি খুশি যে নাচ থেকে মডেলিং তারপর অভিনয়; সবমাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই আজকে আমি এখানে এসেছি।

নিজের সাফল্য প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি জানি না নিজেকে কোথায় দেখতে চাই তবে অভিনয় ক্যারিয়ারে আমার সঙ্গে যাই ঘটেছে দর্শকের ভালোবাসা আমাকে স্ট্রংলি একটা পজিশনে দাঁড় করিয়ে রেখেছে। এজন্য আমি সবসময় আমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি মনে করি, এই ভালোবাসা প্রাপ্তিটাই আমার জীবনের বড় অর্জন। যারা আমাকে ভালোবাসেন, তাদের বলবো এভাবেই আমার পাশে থাকবেন। কারণ, তারা ছাড়া আমি তানজিন তিশা কিছুই না।

একজন নারী রিকশা চালাচ্ছেন, পেছনে রিকশা ও ট্রাক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ তানজিন তিশা বলেন, আসলে এখনও সফলতার অনেককিছু বাকি রয়েছে। আমার দিক থেকে অনেককিছু দেখানোর বাকি আছে। একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করি, দর্শকের দেওয়ার এখনও অনেককিছু বাকি আছে। সেইসব কাজের জন্য প্রস্তুত হচ্ছি। দর্শকরা হতাশ হন, তেমন কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। মোর উইল কাম সুন, ইনশাল্লাহ।

Tags: অভিনয়ছোটপর্দাতানজিন তিশাতারকানাটকলিড বিনোদন
Previous Post

হত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

Next Post

আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
অফিসে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সাংবাদিকরা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবাহিনী প্রধানের ছবি, বাংলাদেশ বিমানবাহিনী, সামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT