চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সহকারী নয়, ছোট ভাইয়ের মতো ছিলো নিহত আলামিন’

গুলিতে নিহত অভিনেত্রী তানজিন তিশার সহকারী আলামিন, তার মৃত্যুতে যা বললেন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 24, জুলাই 2024
in বিনোদন
A A
নিহত আলামিনের ছোট ভাইয়ের মতো ছিলো তার বন্ধু ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনজন হারানোর বেদনায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সম্প্রতি মারা গেছেন তার সহকারী আলামিন। মঙ্গলবার রাতে তিশা তার ভেরিফায়েড পেজে তথ্যটি নিশ্চিত করেন। 

কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “একটা না দুই-দুইটা গুলি কী করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা? আলামিন কোনো দল অথবা কোনোকিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন, সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।”

আলামিনকে নিয়ে পুরনো দিনের স্মৃতি তুলে ধরে তিশা তার ফেসবুক স্ট্যাটাসে আরো বলেন,“আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, ও আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে। আমার ফ্যামিলিতেই থাকে। ফ্যামিলির অংশ হয়ে। আপুর কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো—সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত!”

তাকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল জানিয়ে তিশা আরও লেখেন, ‘আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে! ওকে ড্রাইভিং শেখাব! জোর করে বলতাম, পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকত।’

আলামিন কোন দিন কিংবা কোথায় মারা গেছেন সে বিষয়ে অভিনেত্রী তিশা কিছুই উল্লেখ করেননি। বিষয়টি জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

অভিনেত্রী তানজিন তিশার ফেসবুক স্ট্যাটাস-

Tags: অভিনয়তানজিন তিশানাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

নাশকতার ছবি-ভিডিও ফুটেজ চেয়েছে পুলিশ সদর দপ্তর

Next Post

মালয়েশিয়ার পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুই নারী কর্মকর্তা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার ফুটবলার ফের্নান্দেজ মাঠে সতর্ক দৃষ্টি দিয়ে নির্দেশ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি সব ‘বৈষম্যমূলক’ আচরণের বিরোধী, বলছেন আর্জেন্টাইন তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT