চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিম শিশুরা তানজিন তিশার আরেকটি পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 23, অক্টোবর 2024
in বিনোদন
A A
তালিবুল ইসলাম মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের পরিবারের বাইরে অভিনেত্রী তানজিন তিশার আরেকটি পরিবার রয়েছে। সেই পরিবারের কথা অনেকেই জানেন না! সম্প্রতি জনপ্রিয় এ অভিনেত্রী তার সেই পরিবার প্রকাশ্যে এনে জানিয়েছেন, মাদ্রাসার এতিম শিশুরা তার আরেকটি পরিবার।

তিশার ভাষ্য, দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে এই এতিমরা তিশার পরিবারের মতো হয়ে গেছে। বিষয়টি অনেকে হয়তো জানে না।

সম্প্রতি এতিম খানায় গিয়েছিলেন তিশা। সেখানে তিনি কোমলমতি সেইসব এতিমদের সঙ্গে সময় কাটান। কোনো অভিনেত্রী হিসেবে নয়, তিশা গিয়েছিলেন একজন মানবিক মানুষ হিসেবে। এ কারণে তাকে ভারী পোশাক কিংবা মেকাপের আবরণে দেখা যায়নি।

একটি ছবি তিশা তার পেজে পোস্ট করে লেখেন, আলহামদুলিল্লাহ্‌, আরেকটি পরিবার। সেই ছবিতে দেখা যাচ্ছে তিশার সঙ্গে হাসিমুখে খোশ মেজাজে রয়েছেন এতিম বাচ্চা। তারা তিশার সঙ্গে ভিক্টরি চিহ্ন দেখিয়ে হাসছেন। তিশার অনুসারীরা ছবির নিচে প্রশংসা জানিয়ে মন্তব্য করেন।

চ্যানেল আই অনলাইনকে তানজিন তিশা বলেন, এতিম বাচ্চাদের সঙ্গে কোনো চিন্তা মাথায় নিয়ে দেখা করতে যাইনা। ওরা আমার অনেকদিনের পরিচিত। অনেকগুলো এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে প্রতিমাসে দেখা হয়। এ কারণে ওরা আমার কাছে আরেকটি পরিবার হয়ে গেছে।

তিনি বলেন, পুরোপুরি নিজের ভালো লাগা থেকে সময় পেলে ওদের সঙ্গে সময় কাটাই। ওদের সঙ্গে যতটুকু সময় থাকি, ওদের কথা শুনি মনের মধ্যে অন্যরকম শান্তি পাই। ওরাও আমাকে দেখে অনেক খুশি হয়। আমি আসলে ভালো লাগা থেকে ওদের সঙ্গে দেখা করি, ওদের পাশে থাকি।

Tags: অভিনয়এতিমতানজিন তিশানাটকমাদরাসালিড বিনোদনসিনেমা
Previous Post

আত্মহত্যা করছে গাজা ফেরত ইসরায়েলি সেনারা

Next Post

হিমঘরে মনি কিশোর, এক ‘ই-মেইল’ এর অপেক্ষা!

Next Post
চ্যানেল আই অনলাইন, হিমঘরে মনি কিশোরের ছবি, শিল্পী সমাজের সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমঘরে মনি কিশোর, এক ‘ই-মেইল’ এর অপেক্ষা!

পাথরের মাঝে আটকে থাকা নারী উদ্ধার কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোন উদ্ধার করতে গিয়ে পাথরের মাঝে আটকে গেলেন নারী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT