চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হতে পারতো’

বলেছেন তানজিদ তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 পূর্বাহ্ন 30, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিদ তামিম

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৫০ রান তাড়ায় নেমে ১৪ রানে হার দেখেছে বাংলাদেশ। তাতে সিরিজও হাতছাড়া হয়েছে টাইগারদের। ব্যাট হাতে এদিন ভালো করেছিলেন তানজিদ তামিম। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। টাইগার ওপেনার যখন আউট হন, তখন জিততে ১৮ বলে ৩৩ রান লাগতো। শেষ করে না আসতে পারায় তাই আক্ষেপ তানজিদের। বলেছেন, ‘যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হতে পারতো।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আক্ষেপ প্রকাশ করেন তানজিদ। বলেছেন, ‘আসলে ম্যাচ না জেতায় কিছুর ভ্যালু থাকে না। উইকেট যেমন ছিল সেট ব্যাটারদেরই শেষ করতে হয় এখানে। একটু স্কিডি ছিল, আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট একটু কঠিন যেয়েই হিটিং করার। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হয়েতে পারতো।’

শেষ তিন ওভারে বাকি ব্যাটাররা ১৮ বলে ১৮ রান করেছেন। হারতে হয়েছে বাংলাদেশকে। তানজিদ জানান, উইকেট একটু স্টিকি হওয়ায় নতুন ব্যাটাররা হাত খুলে খেলতে পারেননি। বলেছেন, ‘এই উইকেটে সেট ব্যাটারেই শেষ করতে হয়। কারণ নতুন ব্যাটার গিয়েই হিটিং করাটা খুব কঠিন এই উইকেটে। আপনারাও দেখেছেন উইকেটটা কেমন আচরণ করেছে। ওদেরও একই অবস্থা হয়েছে, মারতে গিয়ে আউট হয়েছে। আমার মনে হয় আমার যেটা দায়িত্ব ছিল…আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে হয়ত সহজেই ম্যাচটা বের হয়ে আসতো।’

ম্যাচ শেষ করতে না পারায় দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তানজিদ। বলেছেন, ‘যেটা বললাম এখানে গিয়েই মারাটা কঠিন। আমার মনে হয় এটাই আসল কারণ। আমার দায়িত্বটা একটু বেশি ছিল। আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি।’

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামতানজিদবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টস
Previous Post

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টুয়েন্টির স্কোয়াডে যারা

Next Post

রিজার্ভ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার

স্বর্ণের বার, মূল্যবৃদ্ধির কারণে নতুন রেকর্ড তৈরি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দিনে স্বর্ণের দাম বেড়ে দুই লাখ টাকা ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT