চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে খেলায় ‘প্রভাব’ দেখছেন না তানজিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

অনিশ্চিত বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না জানিয়ে আইসিসিকে জানিয়েছে বিসিবি। কয়েক দফা আলোচনার পরও এখনও ঠিক হয়নি টাইগারদের বিশ্বকাপ ভেন্যু। তবে বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে খেলায় কোনো প্রভাব দেখছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

চলতি বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তানজিদ। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এমন জানান জাতীয় দল তারকা।

টাইগার ওপেনার বলেন, ‘না, এরকম কখনো (প্রভাব ফেলে) না। আপনারা সবাই জানেন যে বিসিবি এবং আইসিসি যোগাযোগ করতেছে যাতে বিশ্বকাপে আমরা যেতে পারি এবং নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। তো আশা করি তারা এই জিনিসটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

আগামী ৭ ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। তবে বাংলাদেশ এখনও জানে না, তাদের ম্যাচগুলো গড়াবে কোথায়। বিষয়টি নিয়ে অবশ্য ভাবছেন না তানজিদ তামিম। জানালেন, বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান তিনি।

বলেছেন, ‘(আয়ারল্যান্ডের বিপক্ষে) সিরিজের পর আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম, যেটা ব্যাটারদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই যত প্রস্তুতি নেওয়ার, সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে। এখানে আমরা ম্যাচে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল-সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তাহলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’

‘একটা ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালোই হবে বলে আমি আশা করি। যেহেতু প্রথম কয়েকটা ম্যাচ অধিকাংশেরই একটু বাজে গিয়েছে, তো সবাই চেষ্টা করতেছে এখান থেকে কীভাবে ভালোভাবে ফেরা যায় এবং কীভাবে ধারাবাহিক পারফর্ম করা যায়। সবাই মোটামুটি ধারাবাহিক পারফর্ম করতেছে, যেটা আমাদের বিশ্বকাপে একটু হলেও আত্মবিশ্বাস দেবে।’-যোগ করেন তানজিদ।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তানজিদবিপিএল-২০২৬রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
Previous Post

বিবাহবার্ষিকীর দিনে পান বিচ্ছেদের নোটিশ!

Next Post

‘একটি দল দরিদ্র ও কমশিক্ষিত ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে’

Next Post

‘একটি দল দরিদ্র ও কমশিক্ষিত ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে’

ছবি: সংগৃহীত

কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে সদস্যদের সরে যাওয়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT