চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আম্মুকে খুঁজছিলাম’

ব্রেন টিউমার অস্ত্রোপচারের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 05, মার্চ 2026
in বিনোদন
A A

ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার শেষে প্রথমবারের মতো প্রকাশ্যে এসে নিজের শারীরিক অবস্থার আপডেট দিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বুধবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

লাইভে তানিয়া জানান, কিছুদিন আগে মাথার এক পাশে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং অপারেশন সফল হয়। সাধারণত এ ধরনের অস্ত্রোপচারে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

অপারেশনের পরের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম, আমি ঠিক আছি।”

বর্তমানে বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। এ বিষয়ে বলেন,“আলহামদুলিল্লাহ্, আগের থেকে অনেক ভালো আছি। সার্জারির পর ব্যথা নেই, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি।”

অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে ওজন কিছুটা বেড়েছে বলেও জানান তানিয়া। তবে সুস্থ হয়ে আবার জিমে ফিরে নিজেকে ফিট করে অভিনয়ে ফিরতে চান তিনি। আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে, যদিও অসুস্থতার কারণে খুব বেশী কাজ করতে পারেননি বলেও জানান।

রমজান মাসে রোজা রাখছেন কিনা, ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিদিন তিন বেলা বিভিন্ন ওষুধ খেতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ আদায় এবং বাসায় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করছেন।

Tags: অভিনেত্রীতানিয়া বৃষ্টিফেসবুকব্রেন টিউমারভক্তলাইভ
Previous Post

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জামায়াতের

Next Post

শুধু ‘রক্ষণাত্মক নয় আক্রমণাত্মকও’ খেলবে বাংলাদেশ: বাটলার

Next Post

শুধু ‘রক্ষণাত্মক নয় আক্রমণাত্মকও’ খেলবে বাংলাদেশ: বাটলার

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT