চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাচিনের দু’শ পেরোনোর দিনে ধুঁকছে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রাচিন মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টাঙ্গিওয়াই শিল্ড’ সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে দেখা গেছে রাচিন রবীন্দ্রময় একটি দিন। ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি করে সেটিকে ডাবলে পরিণত করেছেন কিউই অলরাউন্ডার। শেষ পর্যন্ত রাচিন ও কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রানের পুঁজি পেয়েছে টিম সাউদির দল। জবাবে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারী দলটি।

মাউন্ট মঙ্গানুই টেস্টে আগের দিনের ২ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। রাচিন উইকেটে থিতু হলেও বেশি সময় টিকে থাকতে পারেননি আগের দিনে সেঞ্চুরি পাওয়া উইলিয়ামসন। ২৮৯ বলে ১১৮ রানের ইনিংস খেলে দলীয় ২৭১ রানে সাজঘরের পথ ধরেন ৩৩ বর্ষী তারকা।

সাবলীল ব্যাটিংয়ে নিজের ইনিংস বড় করার পথে হাঁটতে থাকেন রাচিন। ৫৪৬ মিনিট ক্রিজে থেকে ৩৬৬ বলে ২৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ২৪ বর্ষী অলরাউন্ডার। এই রান করতে ২৬ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি।

২০২১ সালে টেস্ট অভিষেক হওয়া রাচিনের এই টেস্টের আগে সর্বোচ্চ রান ছিল অপরাজিত ১৮, খেলেছেন ৩টি টেস্ট। ২০২২ সালের জানুয়ারির পর প্রথম কিউইদের হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করেছিলেন রবীন্দ্র। পেয়েছিলেন তিনটি সেঞ্চুরিও।

রাচিনকে সঙ্গ দেয়া ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৭৫ বলে ৩৪ রান। অন্যদের মধ্যে ব্যাট হাতে গ্লেন ফিলিপস ছিলেন উজ্জ্বল। ৪২ বলে ৩৯ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ৯ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন ম্যাট হেনরি। তাতে ৫১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে অলআউট হয় স্বাগতিক দলটি।

সাউথ আফ্রিকার হয়ে ৬ উইকেট শিকার করেন নিল ব্র্যান্ড। ২ উইকেট নেন রুয়ান ডি সোয়ার্ড। এছাড়া ১টি করে উইকেট তোলেন শেপো মোরেকি ও ডেন প্যাটারসন।

জবাবে নেমে দ্রুতই উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকা। অধিনায়ক নেইল ব্র্যান্ড আউট হয়েছেন ২৩ বলে ৪ রান করে। একই ওভারে আউট হয়েছেন রায়ানর্ড ফন টোন্ডারও। ২ বল খেলে রানের খাতা খোলার আগে বিদায় নেন তিনি।

টিকে থাকা ওপেনার এডওয়ার্ড মুরও উইকেটে থিতু হতে পারেননি। ৩০ বলে ২৩ রান করে দলীয় ৩০ রানে আউট হন তিনি। এরপর লড়াই চালিয়ে যান জুবায়ের হামজা এবং ডেভিড বেডিংহ্যাম। শেষ দিকে অবশ্য আউট হয়ে যান হামজা। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ২২ রান। কিগান পিটারসেনকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা দেখেশুনে কাটিয়ে দেন বেডিংহ্যাম।

দ্বিতীয় দিনের খেলা শেষে কিউইদের চেয়ে এখনও ৪৩১ রানে পিছিয়ে প্রোটিয়া বাহিনী। ৩৯ বলে ২৯ রান করে অপরাজিত আছেন বেডিংহ্যাম ও ১৬ বলে ২ রান করে কিগান।

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেছেন কাইল জেমিসন। এছাড়া ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার।

Tags: উইলিয়ামসনকিউইটাঙ্গিওয়াই শিল্ডপ্রোটিয়ারাচিনলিড স্পোর্টস
Previous Post

তরুণদের নিয়ে ম্যাচ জয়ে গর্বিত রোহিত

Next Post

বাদ পড়ার কারণ জানেন না হারিস

Next Post
ক্রিকেট খেলোয়াড় ড্রাইভিং করে মাঠে লাফিয়ে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাদ পড়ার কারণ জানেন না হারিস

প্রতিবাদী মানববন্ধন, রাবি ভবনের সামনে, ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT