চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনেসকোর সাংস্কৃতিক স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in বাংলাদেশ
A A
টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পের কারিগর, ইউনেসকোর স্বীকৃতি প্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেসকোর সাংস্কৃতিক স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল্প

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুননশিল্পকে ইউনেসকো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে ইউনেসকো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এই স্বীকৃতি বাংলাদেশের জন্য ষষ্ঠ একক নিবন্ধন। এর আগে ইউনেসকোর তালিকায় স্থান পেয়েছিল বাউলসংগীত (২০০৮), জামদানি বুনন (২০১৩), পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতলপাটি (২০১৭), রিকশা পেইন্টিং (২০২৩)।

বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা ও ইউনেসকো সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এটি বাংলাদেশের জন্য অসামান্য গৌরব। দুই শতাব্দীরও বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্ম আজ বৈশ্বিক স্বীকৃতি পেল।

তিনি আরও বলেন, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নারীদের নিত্য পরিধেয়, যা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি তিনি বাংলাদেশের সকল তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে এমন আরও বহু সাংস্কৃতিক উপাদান রয়েছে যা ইউনেসকোর স্বীকৃতির যোগ্য। নথি তৈরির সক্ষমতা ও দক্ষ জনবল বাড়ানো গেলে ভবিষ্যতে আরও ঐতিহ্য আন্তর্জাতিক মর্যাদা পেতে পারে।

এর আগে, ২০২৩ সালে টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করেছিল ভারত, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ‘ইউনেস্কো’র এমন স্বীকৃতির ফলে ওই বিতর্কের অবসান ঘটবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

Tags: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য
Previous Post

গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’

Next Post

রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও এফ্রান্দো টিনহো ফুটবল ট্রফির সামনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে

Bangladeshi refugees crossing the border amid conflict at Thai-Cambodia border. Channel i News - চ্যানেল আই নিউজ

থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ, বাড়ছে উদ্বাস্তু মানুষ ও মৃতের সংখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT