চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘তাণ্ডব’-এ গর্জে উঠলো প্রেক্ষাগৃহ, সিনেপ্লেক্সে বাড়ছে শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 07, জুন 2025
in বিনোদন
A A
Press conference with Bangladeshi filmmakers and actors at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানেই সিনেমা হলে শাকিব খানের সিনেমা! যা দেখতে রীতিমত ঝড় বইয়ে যায় হলগুলোতে! আর এবারের ঈদে দর্শকের সেই ঢল যেনো পরিণত হয়েছে জলোচ্ছ্বাসে!

শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘তাণ্ডব’ মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে চলছে অন্যরকমের উৎসব! শহর থেকে গ্রাম—সবখানেই দাপট দেখাচ্ছে এই অ্যাকশন-থ্রিলার।

দেশজুড়ে সর্বোচ্চ ১৩৩টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে তাণ্ডব, যা সাম্প্রতিক সময়ের একটি রেকর্ড! ঈদের প্রথম দিনেই রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শাখায় দেখা যায় দর্শকদের দীর্ঘ লাইন।

শাকিব খান, নায়িকা ও অন্যান্য অভিনেতাদের ছবি সহ সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ দর্শকদের সঙ্গে মতবিনিময়ে সেখানে ছুটে যান ছবির পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয়শিল্পী সাবিলা নূর ও জয়া আহসান।

বিকেল ৪টা ২০ মিনিটের শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রায়হান রাফী বলেন, “সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে, সিনেপ্লেক্সের প্রতিটি শাখায়ও তেমনই হাউসফুল যাচ্ছে শো। এমনকি সিনেপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনের মতো দর্শকের চাপ পড়েছে। ঈদের প্রথম তিন দিনের অগ্রিম টিকিট প্রায় শেষ।”

ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, “১৩৯টি হলের মধ্যে ১৩৩টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। প্রত্যেক জায়গা থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছি। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল। দ্বিতীয় দিন থেকে সেটি বাড়িয়ে ৩৫টি করা হচ্ছে। আমার বিশ্বাস, দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে তাণ্ডব সিনেপ্লেক্স ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো-এর ছবি হয়ে উঠবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাণ্ডব নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে শাকিব খানের ভিন্নধর্মী লুক, সংলাপ ও অ্যাকশন দৃশ্য প্রশংসিত হয়েছে ভক্তদের কাছে। অনেকে বলছেন, এটি শাকিবের ক্যারিয়ারের অন্যতম বেস্ট পারফরম্যান্স।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর ঈদে একটি বাণিজ্যিক ছবি ঘিরে দেশজুড়ে এমন উন্মাদনা প্রমাণ করে যে, তারকাদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও নির্মাণের মান একসাথে থাকলে দর্শক হলে ফিরবেই!

Tags: অভিনয়জয়াজয়া আহসানতাণ্ডবলিড বিনোদনশাকিবশাকিব খানসাবিলা নূরসিনেমা
Previous Post

কাঁচা চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা যৌক্তিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ

Next Post

গণতন্ত্র ছাড়া কোন ব্যবস্থাই টেকসই হবে না: খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া গণতন্ত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র ছাড়া কোন ব্যবস্থাই টেকসই হবে না: খালেদা জিয়া

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মাঝে নতুন দল গঠনের ইঙ্গিত মাস্কের. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মাঝে নতুন দল গঠনের ইঙ্গিত মাস্কের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT