চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম হত্যা: রবি-মামুনকে গ্রেপ্তারে সহকর্মীদের মানববন্ধন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 পূর্বাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিবেদকের ছবি, চোখে চশমা, কালো চুল, সাদা পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পশ্চিম রামপুরায় তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ মামুনকে (সাময়িক বরখাস্ত) গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা।

বেসরকারি দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে এই কর্মকর্তাকে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারের সামনে সাংবাদিক সহকর্মীরা এই কর্মসূচি পালন করবেন।

টেলিভিশনটির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল হাসান তামিম হত্যায় ডিএনসি কর্মকর্তা মামুন এক নম্বর এবং বিএনপি নেতা রবি তিন নম্বর এজাহার নামীয় আসামি। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলেও রবি-মামুন এখনও অধরা রয়েছেন।

গত ১০ অক্টোবর সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান তামিম। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত তামিমের বাবা। বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রা.) লিমিটেডের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তামিমকে হত্যা করার অভিযোগ পরিবারের। ওই নির্মাতা প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতা রবি। আর মাদকের কর্মকর্তা মামুনের শ্বশুরের সঙ্গে ফ্ল্যাট নিয়ে বিরোধ ছিল জমির মালিকের।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সূত্র জানিয়েছে, ঘটনার দিন থেকে মামুন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। আর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবিকে দল থেকে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এর জবাবও দিয়েছেন। দলের পক্ষ থেকে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তবে ঘটনার দিন থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

Previous Post

ফেসবুকে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে জিম্মি করে চাঁদা আদায়

Next Post

মোহাম্মদপুরে মুন্না হত্যার আসামি হৃদয় গ্রেপ্তার

Next Post
নিরাপত্তা বাহিনী মোহাম্মদপুরে মুন্না হত্যার আসামি গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে মুন্না হত্যার আসামি হৃদয় গ্রেপ্তার

আর্জেন্টিনার খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মেসি হ্যাটট্রিক করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির হ্যাটট্রিক, বলিভিয়ার জালে ৬ গোল আর্জেন্টিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT