চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বরিশালের একাদশে সুযোগ হচ্ছে না শান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শান্তর মুখের দৃষ্টি, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিপিএলে ফরচুন বরিশালের স্কোয়াডে আছেন জাতীয় দল অধিনায়ক নাজুমল হোসেন শান্ত। শুরুর দিকে কয়েক ম্যাচে বরিশালের হয়ে নেমেছিলেন। আলো ছড়াতে পারেননি। এরপর লম্বা সময় ধরে একাদশের বাইরে। বরিশালের সবশেষ পাঁচ ম্যাচে খেলা হয়নি তারকা ব্যাটারের। কারণ জানালেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার ঢাকা ক্যাপিটালসকে ৭৩ রানে গুঁড়িয়ে রেকর্ড ৮১ বল হাতে রেখে জিতে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে বরিশাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। জানান দলীয় সমন্বয়ের কারণে খেলা হচ্ছে না শান্তর।

‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাকে স্বীকার করতেই হবে, ওকে যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেয়া উচিত ছিল, আমরা দিতে পারছি না। কারণ, আমার দল যদি দেখেন, আমাদের কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে। এমনকি প্রথম তিন-চার ম্যাচে কম্বিনেশন মেলাতেই পারিনি ঠিকমতো। তারপরও তাকে প্রথমদিকে খেলানোর চেষ্টা করেছি।’

এবারের বিপিএলে শান্ত খেলেছেন বরিশালের ১১ ম্যাচের মধ্যে ৫টিতে। রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচে ৩০ বলে ৪১ রান করেন। বাকি চার ম্যাচে ব্যর্থ। কেবল ১৫ রান তোলেন চার ইনিংস মিলিয়ে। তবে পারফরম্যান্সের কারণে শান্ত বাদ পড়েননি, জানালেন তামিম।

‘সে পারফরম্যান্সের কারণে বাইরে বসে নেই, এটা নিশ্চিত। কারণ রংপুরের বিপক্ষে খুব ভালো একটি ইনিংস খেলেছে। স্রেফ কম্বিনেশনের কারণে ওকে জায়গা দিতে পারছি না। ওকে কোন জায়গায় ব্যাটিং করাব!’

‘ডানহাতি-বাঁহাতি ব্যাপারটিও একটি ইস্যু হয়ে দাঁড়ায়। চাই না যে টানা তিনজন বাঁহাতি একের পর এক আসুক। অনেককিছুই কারণ আছে, সবকিছুর উত্তর দেয়া জরুরি নয় এখানে।’

‘আমাকে অবশ্যই বলতে হবে, দলের প্রতি ওর অ্যাটিটিউড দারুণ। বাংলাদেশ দলের অধিনায়ক, দেশের সেরা ব্যাটসম্যানদের একজন, কিন্তু ঘরোয়া একটি টুর্নামেন্টে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে না। কিন্তু দলের সিনিয়র-জুনিয়রদের প্রতি ওর মানসিকতা পুরোপুরি দুর্দান্ত এবং এটার দারুণ প্রশংসা করি আমি।’

Tags: তামিমবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টসশান্ত
Previous Post

আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে আরও ১৫ দিন

Next Post

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

Next Post
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

তামিম ইকবাল বিপিএলের মান বাড়াতে দল কমানোর পরামর্শ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের মান বাড়াতে দল কমাতে বললেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT