চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের অবসর নিয়ে যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 অপরাহ্ন 06, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবালের অভিষেকের কয়েকমাস আগে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন মুশফিকুর রহিম। পরে একসঙ্গে পাড়ি দিয়েছেন দীর্ঘসময়। অংশ হয়েছেন দেশের অনেক অর্জনে। দীর্ঘ সময় ভাগ করেছেন ড্রেসিংরুম। দীর্ঘদিনের সেই পথচলায় এবার সতীর্থ হারালেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম। তাতে ব্যথিত বন্ধু-সতীর্থ মুশি। খুবই মর্মাহত ও দুঃখিত মাহমুদউল্লাহও।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম। রাতে দেশসেরা ওপেনারের বিদায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটার।

ফেসবুকে তামিমের সঙ্গে একটা ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আমরা দারুণ কিছু স্মৃতি শেয়ার করেছি। অনেক অর্জন উদযাপন করেছি। জিতেছি এবং একসঙ্গে কঠিন সময়ও পার করেছি। এটা বিশ্বাস করা খুব কঠিন যে আমরা আর ড্রেসিংরুম ভাগ করে নেব না, একসঙ্গে বিজয় উদযাপন করবো না।’

‘তোমার অর্জনে আমি গর্বিত। বিদায়ের সময় তোমার পাশে আছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য যা কিছু করেছো তার জন্য তোমাকে সাধুবাদ জানাই। বিদায় বন্ধু- আমার চোখে তুমি আমাদের দেশের সেরা ব্যাটার। তোমাকে নিয়ে সত্যিই গর্বিত।’

তামিমের বিদায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। রাতে ফেসবুকে লিখেছেন, ‘গতরাতে হজ থেকে ফিরে এসে হঠাৎ আজ শুনলাম তামিমের অবসরের কথা। অবসরের প্রতিটি সিদ্ধান্তই দুঃখের। এই খবর শুনে আমি খুবই মর্মাহত ও দুঃখিত। আমরা এত বছর ধরে দলের সাথী। অনেক স্মৃতি আমাদের বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অপরিসীম। আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তাকে মঙ্গল করুন।’

Tags: অবসরতামিমবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
Previous Post

সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ৪ অধ্যাপককে বরখাস্তের প্রতিবাদ

Next Post

মুখ্যমন্ত্রী মমতার হাঁটাচলায় চিকিৎসকদের বিধিনিষেধ

Next Post
বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখ্যমন্ত্রী মমতার হাঁটাচলায় চিকিৎসকদের বিধিনিষেধ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬৩ রানে অলআউট হয়েও প্রথমদিনে চালক অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT