চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল হাসানের সঙ্গে বৈঠকে তামিম, সিদ্ধান্তের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 03, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিমের সঙ্গে সাংবাদিক ও ক্যামেরাম্যানরা ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে চলছে তামিম ইকবালের বৈঠক। রাত আটটার দিকে কালো গাড়িতে চেপে নাজমুল হাসানের গুলশানের বাসায় হাজির হন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

দিনভর নানা গোপনীয়তার পর সন্ধ্যায় বোর্ডের মিডিয়া বিভাগ থেকে জানানো হয় রাতে ব্রিফিং হবে বিসিবি সভাপতির বাসায়। ক্রিকেটার-বোর্ড আলোচনাই শুরু হতেই বেজে যায় ৮টা। সিদ্ধান্তের জন্য অপেক্ষা যে আরও দীর্ঘ হবে সেটি না বললেও চলছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়কের সত্যিকার অর্থেই ফেরার পথে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’র হিসাব। সামনের এশিয়া কাপ, বিশ্বকাপের মতো আসরে কতটুকু ফিট আছেন টাইগার ওপেনার, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।

পিঠের ব্যথার চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাওয়ার আগে তামিম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। নাজমুল হাসানের বাসায় চলমান সভায় উপস্থিত আছেন তিনি।

সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফেরেন তামিম। ব্যথা প্রশমনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সামনের ব্যস্ত সূচির ধকল তামিম কতটা নিতে পারবেন, সেটি নির্ভর করছে মেডিকেল বিভাগের রিপোর্টের উপর। তামিম নিজে সামনের কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সেটিও নিশ্চিত করেই উঠে আসবে আলোচনায়।

Tags: এশিয়া কাপ-২০২৩তামিমপাপনবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

কুবিতে সাংবাদিক বহিষ্কার: প্রতিবাদে জাবিতে মানববন্ধন

Next Post

ডেঙ্গু দমনে ইসরায়েলি ওষুধ রোববার থেকে ব্যবহার

Next Post
সংবাদ সম্মেলনে মাশরাফি ওমর উপস্থিত, সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু দমনে ইসরায়েলি ওষুধ রোববার থেকে ব্যবহার

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নারী প্রতিনিধি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে দূতাবাসের মুচলেকায় মুক্ত বাংলাদেশি এমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT