চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু মুশফিকের ‘বিদায়ে’ তামিমের যে বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, তামিমের বিদায় উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরই নিয়ে ফেললেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ তারকার সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া খেলোয়াড়-সমর্থকদের মধ্যে। সেসবকে পাত্তা দিচ্ছেন না তামিম ইকবাল। দীর্ঘ ক্যারিয়ারের অর্জন ও প্রাপ্তির জন্য মি. ডিপেন্ডেবলকে অভিনন্দন জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

ছোট সংস্করণে ১০২টি ম্যাচ খেলেছেন মুশফিক। ১৯ গড়ে করেছেন ১৫০০ রান। টি-টুয়েন্টির হিসেবে স্ট্রাইক রেটটা তেমন সন্তোষজনক নয়, মোটে ১১৫। এসব পরিসংখ্যান খেলোয়াড় মুশফিককে ফুটিয়ে তুলতে পারে না বলেই মনে করেন তামিম।

ওয়ানডে অধিনায়কের মতে টি-টুয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ৩৫ বর্ষী মুশফিকের এখনও অনেককিছু দেয়ার আছে। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে এসব কথা লিখেছেন তামিম।

‘অভিনন্দন মুশফিক! ৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি।’

‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার… টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’

Tags: অবসরটি-টুয়েন্টি ক্রিকেটতামিমমুশফিকলিড স্পোর্টস
Previous Post

যাদের নিয়ে লড়াইয়ে ভারত-পাকিস্তান

Next Post

সেই মারুফা এখন জাতীয় দলে

Next Post
বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা জাতীয় দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই মারুফা এখন জাতীয় দলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের রাজনীতিতে আসার সিদ্ধান্ত তাকে ও জনগণকেই নিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT